Breaking News
Home / হেড লাইন্স (page 384)

হেড লাইন্স

‘ফেরার’ রাজীব কুমার! ‘মমতা বাঁচাতে পারবেন না’, হুঙ্কার দিলীপের

ওয়েব ডেস্ক: সারধা দুর্নীতির নথি হাপিস করা, লক্ষ লক্ষ মানুষের চোখের জলের কারণ রাজীব কুমার পালিয়ে বাঁচবেন না, হুঙ্কার দিলীপ ঘোষের। শনিবার রাজ্য বিজেপির মহিলা মোর্চার এক কর্মশালায় যোগ দেন দিলীপ। সেখানেই বলেন, পালিয়ে বাঁচতে পারবেন না রাজীব কুমার। চিদাম্বরম পারেননি, রাজীব কুমারও পারবেন না। মমতা বন্দ্যোপাধ্যায় ওকে বাঁচাতে পারবেন না। …

আরও পড়ুন »

এনআরসি’তে আবেদনকারী ৩.৩০ কোটি নামের স্ট্যাটাস প্রকাশিত হল অনলাইনে

ওয়েব ডেস্ক: অসমের জাতীয় নাগরিকপঞ্জির আবেদনকরীরদের স্ট্যাটাস প্রকাশিত হল অনলাইনে। উল্লেখ্য, সব মিলিয়ে নাগরিকত্ব প্রমাণের আবেদনকারীর সংখ্যা ছিল প্রায় ৩.৩০ কোটি। যার মধ্যে চূড়ান্ত তালিকা থেকে বাদ পড়েন ১৯ লক্ষ। এবার এনআরসি-তে নথিভুক্ত এবং বাদ পড়া সকলের স্ট্যাটাসই জানা যাবে অনলাইন মাধ্যমে। প্রসঙ্গত, জুলাই মাসে হওয়া এনআরসি’র প্রথম খসড়ায় বাদ …

আরও পড়ুন »

সিবিআইয়ের তলবেও গরহাজির রাজীব কুমার! বাড়ছে গ্রেফতারির সম্ভাবনা

নীল রায়। শুরু হয়েছে সিবিআই রাজীব কুমার লুকোচুরির খেলা! শনিবার সকাল ১০টায় সিজিও কমপ্লেক্সে রাজীব কুমারকে তলব করেছিল সিবিআই। কিন্তু নির্ধারিত সময়ের পর প্রায় ঘণ্টাখানেক কেটে গেলেও হাজির হননি তিনি। এদিন সকাল ১০টায় সিবিআইয়ের তলবে সিজিও কমপ্লেক্সে যাওয়ার কথা ছিল তাঁর। বিকাল ৩টের পরেও হাজিরা না দিলে চূড়ান্ত পদক্ষেপ নিতে …

আরও পড়ুন »

মোদীর জন্মদিন উপলক্ষে আজ থেকে ‘সেবা সপ্তাহ’ পালন করছে বিজেপি

নিজস্ব প্রতিবেদন:   প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষে ‘সেবা সপ্তাহ’ পালন করছে বিজেপি নেতৃত্ব। সেইমতো আজ শনিবার দিল্লির এইমস হাসপাতালের মেঝে পরিষ্কার করতে দেখা গেল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।    এই কর্মসূচিতে বিজেপির সর্বভারতীয় সভাপতি এইমসে ভর্তি শিশুদের সঙ্গে দেখা করেন এবং তাঁদের হাতে ফল তুলে দেন। এদিন সাংবাদিকদের অমিত …

আরও পড়ুন »

লোকসভার স্ট্যান্ডিং কমিটির সদস্য হলেন দিলীপ-অর্জুন-লকেট

জয় ঘোষ। মন্ত্রিসভা গঠনের সময় পশ্চিমবঙ্গকে সেভাবে গুরুত্ব দেয়নি মোদি সরকার এমনটাই অভিযোগ ছিল। কিন্তু লোকসভার স্ট্যান্ডিং কমিটির সদস্যপদ বন্টনের সময় যথেষ্ট গুরুত্ব দেয়া হল বাংলার ১৮ জন সাংসদকে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের মত গুরুত্বপূর্ন সংসদীয় স্ট্যান্ডিং কমিটির সদস্য করা হল বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে। তিনি মেদিনীপুর লোকসভা থেকে জয়ী …

আরও পড়ুন »

রাস্তার নামে কালি, বাবরের পরিবর্তে ভারতীয় সেনার নামে রাস্তার নামকরণের দাবি জানাল হিন্দু সেনা

নিজস্ব প্রতিবেদন:   রাস্তার নেমপ্লেটের উপর কালো কালি লাগিয়ে বিক্ষোভ দেখাল হিন্দু সেনা। তাঁদের দাবি, মুঘলরা বাইরে থেকে এসেছে এবং ভারতের ধনসম্পদ লুট করেছে। তাই তাঁদের নামে রাস্তা রাখার কোনো মানে হয় না।    সোমবার দিল্লির বাংলা মার্কেট এলাকায় বাবর রোডের নেমপ্লেটের উপর কালি লাগানোর অভিযোগের কথা স্বীকার করে নেন …

আরও পড়ুন »

আর্থিক মন্দা কাটিয়ে উঠতে আজ নতুন দাওয়াই দিতে পারেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী

ওয়েব ডেস্কঃ   দেশের আর্থিক বৃদ্ধির হার সংস্কারের জন্য উদ্যোগী হল মোদী সরকার। আর্থিক সংস্কারের জন্য আজ বেশ কিছু পদক্ষেপ নিতে চলেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন।   সূত্রের খবর, কেন্দ্রীয় অর্থমন্ত্রী আজ সাংবাদিক সম্মেলন করতে চলেছেন। ন্যাশনাল মিডিয়া সেন্টারের ওই সাংবাদিক সম্মেলনে অটো মোবাইল, ব্যাংকিং, এনবিএফসি, আবাসনসহ একাধিক বিষয় নিয়ে …

আরও পড়ুন »

পুজোয় সরকারি কর্মচারীদের প্রায় দুই সপ্তাহ ছুটি দিলেন মুখ্যমন্ত্রী

নীল রায়। শুধু বেতন বৃদ্ধি নয়, রাজ্য সরকারি কর্মচারীদের মন পেতে পুজোয় দীর্ঘতর ছুটির ঘোষণা করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার নেতাজি ইন্ডোরে তৃণমূল কংগ্রেসের রাজ্য সরকারি কর্মচারী সংগঠনের সভায় এই ঘোষণা করেন তিনি। এদিন মুখ্যমন্ত্রী বলেন, “এই বছরে ৩ অক্টোবর থেকে ১৫ অক্টোবর পর্যন্ত চলবে পুজোর ছুটি। অতীতেও এই …

আরও পড়ুন »

“মমতা আর রাজীবের কী হবে?” তির্যক মন্তব্যে আক্রমণ দিলীপের

জয় ঘোষ “এখন মুখ্যমন্ত্রীর কী হবে? রাজীব কুমার তো মমতার প্রাণ-ভোমরা। এখন রাজীব কুমারেরই বা কী হবে?” শুক্রবার কলকাতা হাইকোর্ট প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমারের ওপর থেকে রক্ষাকবচ প্রত্যাহার করে নেওয়ার পর নিজের প্রতিক্রিয়া এমনই তির্যক মন্তব্য করলেন দিলীপ ঘোষ। তিনি বলেন, “সিবিআইয়ের রাজীব কুমারকে গ্রেপ্তার করার অধিকার আছে। সিবিআই …

আরও পড়ুন »

মুখ্যমন্ত্রীর বেতন বৃদ্ধির সিদ্ধান্তে খুশি নয় কো-অর্ডিনেশন কমিটি! প্রশ্ন বকেয়া ডিএ-এরিয়ার নিয়ে

নীল রায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বেতন বৃদ্ধির ঘোষণা খুশি হতে পারেনি রাজ্য কো-অর্ডিনেশন কমিটি। শুক্রবার সন্ধ্যায় লিখিত বিবৃতি জারি করে সেকথা জানিয়ে দিয়েছে তারা। রাজ্য কো-অর্ডিনেশন কমিটির সাধারণ সম্পাদক বিজয় শঙ্কর সিংহ জানিয়েছেন, “বিগত ৫ম বেতন কমিশনের ২৭ মাসের বকেয়া নিয়ে বর্তমান মুখ্যমন্ত্রী রাজ্য সরকারী কর্মচারীদের বিভ্রান্ত করেছিলেন আর এখন …

আরও পড়ুন »

মন্ত্রী জাভেদ খানকে সঙ্গে নিয়েই শোভনদেব পুত্রের “দিদিকে বলো” কর্মসূচি পালন

নীল রায়। মন্ত্রী জাভেদ খানকে নিয়ে “দিদিকে বলো”-র কর্মসূচি পালন করলেন বিদ্যুৎমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ের পুত্র সায়নদেব। শুক্রবার কলকাতা পৌর নিগমের ৯২ নম্বর ওয়ার্ডে সাংবাদিক সম্মেলন দিয়ে এই কর্মসূচির সূচনা করেন তিনি। কসবা বিধানসভার অন্তর্গত কলকাতা পৌর নিগমের এই ওয়ার্ডটি। তাই স্থানীয় বিধায়ককে পাশে নিয়েই এদিন “দিদিকে বলো” কর্মসূচি নিয়ে সাংবাদিকদের …

আরও পড়ুন »

নবান্ন অভিযান বামপন্থী ছাত্র-যুবদের ওপর পুলিশি লাঠিচার্জের নিন্দায় সোমেন

নীল রায়। বামেদের নবান্ন অভিযানে তাদের ছাত্র-যুব কর্মীদের ওপর পুলিশের বেপরোয়া লাঠিচার্জের ঘটনার তীব্র নিন্দা করলেন পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের সভাপতি সোমেন মিত্র। শুক্রবার সন্ধ্যায় এক লিখিত বিবৃতিতে তিনি বলেন, “আজ বামপন্থী ছাত্র-যুব কর্মীদের গণতান্ত্রিক আন্দোলনের উপর রাজ্য সরকারের নির্দেশে পুলিশ – প্রশাসন যেভাবে ঘৃণ্য আক্রমণ নামিয়ে আনলো, আমরা তার তীব্র …

আরও পড়ুন »

মুকুলকে গ্রেফতার করুক সিবিআই: মান্নান (দেখুন ভিডিও)

নিজস্ব সংবাদদাতা: রাজীব কুমারের রক্ষাকবচ তুলে নিয়েছে আদালত, তা নিয়ে মোটেই উল্লসিত নন কংগ্রেস নেতা আবদুল মান্নান। তাঁর সাফ কথা এবার রাজীবকে যদি সিবিআই গ্রেফতারও করে তাতে কী এমন হবে! বরং মুকুলকে গ্রেফতার করুক সিবিআই।

আরও পড়ুন »

সারধাকাণ্ডে মুকুল ও হিমন্ত বিশ্বশর্মার গ্রেফতারের দাবি তুললেন আব্দুল মান্নান

নীল রায়। বিজেপি নেতা মুকুল রায় ও অসমের উপমুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মাকে গ্রেপ্তারের দাবি তুলে দিলেন পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা আব্দুল মান্নান। শুক্রবার কলকাতা হাইকোর্ট প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমারের ওপর থেকে রক্ষাকবচ প্রত্যাহার করে নেওয়ার পর নিজের প্রতিক্রিয়া এমনটাই বললেন তিনি। মান্নান বলেন, “আদালত নির্দেশ দিয়েছে, আইন আইনের পথে চলবে। …

আরও পড়ুন »

সিবিআইয়ের ভয় দেখিয়ে টাকা তুলছেন মান্নান : বিস্ফোরক মুকুল

নিজস্ব সংবাদদাতা। সিবিআইয়ের ভয় দেখিয়ে টাকা তুলছেন বিরোধী দলনেতা আব্দুল মান্নান। বিস্ফোরক অভিযোগ করলেন বিজেপি নেতা মুকুল রায়। শুক্রবার কলকাতা হাইকোর্ট রাজীব কুমার এর উপর থেকে রক্ষাকবজ প্রত্যাহার করে নেওয়ার পর বিরোধী দলনেতা প্রশ্ন তুলেছিলেন, সারধাকাণ্ডে অসমের মন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা ও পশ্চিমবঙ্গের বিজেপি নেতা মুকুল রায়কে কেন গ্রেফতার করছে না …

আরও পড়ুন »

সিবিআইয়ের কাজে বাধা দেওয়ার অপরাধে গ্রেফতার করা উচিত মমতাকে : মুকুল

নিজস্ব সংবাদদাতা। সিবিআই তদন্তে‌ বাধা দিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অবিলম্বে তাঁকে গ্রেফতার করা উচিত। শুক্রবার রাজীব কুমারের ওপর থেকে কলকাতা হাইকোর্ট রক্ষাকবচ তুলে নেওয়ার পর প্রথম প্রতিক্রিয়ায় এমনটাই বললেন বিজেপি নেতা মুকুল রায়। তিনি বলেন, “আইন আইনের পথে চলবে। সিবিআই তো আর নিজের পায়ে হেঁটে পশ্চিমবঙ্গে এসে তদন্ত শুরু করেনি। …

আরও পড়ুন »