Breaking News
Home / TRENDING / ঘুড়ি উড়িয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন পালন করবে বিজেপি

ঘুড়ি উড়িয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন পালন করবে বিজেপি

জয় ঘোষ।

জন্মদিনে শহরজুড়ে প্রধানমন্ত্রীর নামে গড়ে উঠবে। আগামী ১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) জন্মদিন। এই দিনটিকে সামনে রেখে দেশজুড়ে জনসংযোগ জোরদার করতে একগুচ্ছ কর্মসূচি নেওয়ার নির্দেশ দিয়েছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। রবিবার শুরু হল সেবা শপথ সপ্তাহ।

১৭ সেপ্টেম্বর আকাশে নরেন্দ্র মোদীর ছবি দেওয়া ঘুড়ি ওড়ানো হবে। সঙ্গে পথ চলতি সাধারণ মানুষকে কমলাভোগ খাইয়ে প্রধানমন্ত্রীর জন্মদিনের আনন্দে সামিল করবেন বিজেপি (BJP) করবেন। রবিবার দক্ষিণ কলকাতার ভবানীপুর বিধানসভা এলাকার জগুবাবুর বাজার এলাকায় ৫০০ জন ছোট ছেলেদের হাতে প্রধানমন্ত্রীর ছবি দেওয়া ঘুড়ি তুলে দিলেন বিজেপির কেন্দ্রীয় সম্পাদক রাহুল সিনহা (Rahul Sinha)। গেরুয়া ঘুড়িতে লেখা রয়েছে – “চৌকিদার নরেন্দ্র মোদি।” পশ্চিমবঙ্গে আবার তার পরের দিনই বিশ্বকর্মা পুজো। তাই তাকে কেন্দ্র করেও এই ঘুড়ি বিতরণের কর্মসূচির মাধ্যমে জনসংযোগ করবেন বিজেপি নেতারা।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *