Breaking News
Home / হেড লাইন্স (page 278)

হেড লাইন্স

অর্থনীতিতে পাঁচ ট্রিলিয়ন ডলারে পৌঁছানোয়ই লক্ষ্য, জানিয়ে দিলেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি। দেশের অর্থনৈতিক অবস্থা নিয়ে প্রায় প্রতিদিনই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কাঠগড়ায় তুলছেন বিরোধী রাজনৈতিক দলগুলি। তাদেরই জবাব দিতে দেশবাসীকে নিজের আগামী অর্থনৈতিক লক্ষ্যমাত্রার কথা জানালেন প্রধানমন্ত্রী। বুধবার রাতে একটি টুইট করেন তিনি। সেই দুইটা নরেন্দ্র মোদির লেখেন, “এখন ভারতের লক্ষ্য আগামী পাঁচ বছরে অর্থনীতিকে পাঁচ ট্রিলিয়ন ডলারে বৃদ্ধি ঘটানো। …

আরও পড়ুন »

শীতের বিদায় নেওয়ার পালা শুরু, জানাচ্ছে আবহাওয়া দফতর

নিজস্ব প্রতিনিধি শীতের বিদায় পর্বের শুরু। আগামীকাল থেকে ধীরে ধীরে বাড়বে তাপমাত্রা। পাল্লা দিয়ে দিন ও রাত দুয়ের তাপমাত্রা ক্রমশ বাড়বে। গরমের অনুভূতি আসবে। আগামী কয়েকদিন শুষ্ক আবহাওয়া থাকবে, বৃষ্টির কোনও সম্ভাবনা আপাতত নেই রাজ্যে, বলে জানিয়েছেন আবহাওয়া দফতর। বৃহস্পতিবার সকালে কলকাতায় এক ডিগ্রি তাপমাত্রা বেড়েছে। সকালে শীতের আমেজ হালকা …

আরও পড়ুন »

“দিল্লিতে ইভিএমের জয় হয়েছে ।” নাম না করে মমতাকে খোঁচা মুকুলের

নিজস্ব প্রতিনিধি। দিল্লির বিধানসভা নির্বাচনে আম আদমি পার্টির জয়কে গণতন্ত্রের জয়, ইভিএমের জয় বলে নাম না করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করলেন বিজেপি নেতা মুকুল রায় (Mukul Roy)। বুধবার নাগরিক সংশোধনী আইনের সমর্থনে হুগলীর জাঙ্গিপাড়ায় অভিনন্দন যাত্রায় অংশ নিতে এসে সংবাদমাধ্যমের মুখোমুখি হন তিনি। বিজেপির (BJP) এই অভিনন্দন যাত্রায় ছিলেন …

আরও পড়ুন »

সুন্দরী সাবধান! কলকাতায় ধরা পড়ল আপনার প্রিয় প্রসাধনের নকল

নিজস্ব প্রতিনিধি। সুন্দরীরা সাবধান! আপনার প্রিয় প্রসাধন জাল নয় তো? ব্যবহারের আগে অবশ্যই যাচিয়ে নিন। আসলাম আলম নামে এক ব্যবসায়ীর দোকান থেকে বুধবার বিকেলে উদ্ধার করা হল প্রচুর কসমেটিক। নামী ব্র্যান্ডের কসমেটিক। বেশিরভাগ মহিলা ব্যবহার করেন এমন বিখ্যাত কসমেটিকের জাল প্রোডাক্ট কলকাতার ফ্যান্সি মার্কেটের ফেস টু ফেস দোকান থেকে উদ্ধার …

আরও পড়ুন »

“কন্ট্রাক্টরদের কাজ দিয়ে ভাগ নেওয়া বন্ধ করো।” দলকেই হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি। “কন্ট্রাক্টরদের কাজ দিয়ে ভাগ নেওয়া বন্ধ করো।” এভাবেই বাঁকুড়ার প্রশাসনিক বৈঠকে দলীয় নেতাদের ভৎসনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বুধবার এই প্রশাসনিক সভায় আগাগোড়াই নিজের ক্ষোভ উগরে দেন তিনি। সম্প্রতি বাঁকুড়ার সারেঙ্গায় মাত্র দু’বছর আগে তৈরি হওয়া একটি জলের ট্যাঙ্ক ভেঙে পড়ে। সেই ঘটনার রেশ ধরেই এদিন …

আরও পড়ুন »

কেজরিওয়াল দক্ষিণপন্থী, তিনি ‘ভারত মাতার জয়’ই বলবেন, মন্দিরেই পুজো দিতে যাবেন

  সুমন ভট্টাচার্য : ২০১৫য় যেদিন অরবিন্দ কেজরিওয়াল দিল্লিতে বিজেপিকে ৬৭-৩এ উড়িয়ে দিয়ে মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসেছিলেন, ঠিক সেদিন তাঁর সাক্ষাৎকার নিতে আপ-এর দফতরে পৌঁছেছিলেন সেই সময় ইন্ডিয়ান এক্সপ্রেস-এর সম্পাদক এবং জনপ্রিয় টেলিভিশন উপস্থাপক শেখর গুপ্ত। আপ-এর দফতরে যাওয়ার এবং দিল্লি বিজয়ের দিনে অরবিন্দ কেজরিওয়ালের স্বেচ্ছাসেবকদের উৎসব, উচ্ছ্বাস নিয়ে শেখর একটি …

আরও পড়ুন »

১৬ ফেব্রুয়ারি দিল্লির রামলীলা ময়দানে শপথ নেবেন কেজরিওয়াল

নিজস্ব প্রতিনিধি। আগামী ১৬ ফেব্রুয়ারি দিল্লির মুখ্যমন্ত্রী পদে তৃতীয়বারের জন্য শপথ নেবেন অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal)। বুধবার নিজের বাড়িতেই বিধায়কদের বৈঠক ডেকেছিলেন তিনি। সেই বৈঠক শেষেই শপথ গ্রহণের দিন চূড়ান্ত করা হয়েছে বলে সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর। আগামী রবিবার সকাল ১০টায় রামলীলা ময়দানে শপথগ্রহণের অনুষ্ঠান হবে। সেই অনুষ্ঠানে বাংলার …

আরও পড়ুন »

দিল্লিতে শোচনীয় পরাজয়ের পর বাকযুদ্ধে কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব

নিজস্ব প্রতিনিধি। দিল্লির বিধানসভা নির্বাচনে শোচনীয় ফলাফলের পর কংগ্রেসের অন্তর্দ্বন্দ্ব প্রকাশ্যে এসে পড়েছে। ফলাফল প্রকাশের পরেই এআইসিসি (AICC) মুখপাত্র পিসি চাকো সংবাদ সংস্থা এএনআই-কে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, “কংগ্রেস দলের পতন ২০১৩ সালে শুরু হয়েছিল যখন শীলাজী (শীলা দীক্ষিত) মুখ্যমন্ত্রী ছিলেন। একটি নতুন দল আপের উত্থান কংগ্রেসের ভোট ব্যাঙ্ক কেড়ে …

আরও পড়ুন »

“পিসি ভাইপো ট্যাক্স নেওয়া বন্ধ হোক !” সিপিএম বিধায়কের বক্তব্যে ধুন্ধুমার বিধানসভায়

নীল রায়। বন্ধ হোক ‘পিসি ভাইপো ট্যাক্স’ ! বড়জোড়ার সিপিএম বিধায়কের এমন মন্তব্যে ধুন্ধুমার বেঁধে গেল পশ্চিমবঙ্গ বিধানসভায়। বুধবার বিধানসভার প্রশ্নোত্তর পর্বে নিজের এলাকার সমস্যা নিয়ে বলতে ওঠেন সিপিএম (CPM) বিধায়ক সুজিত চক্রবর্তী। তিনি বলেন, “বড়জোড়ার বিধানসভার দুর্গাপুর ব্যারেজের কাছে একটি গাড়ি দাঁড়িয়ে থাকে। ওই গাড়িতে শাসক দলের আশ্রিত দুষ্কৃতীরা …

আরও পড়ুন »

“দিল্লির স্কুল ও মাদ্রাসায় হনুমান চালিশা পাঠের ব্যবস্থা করুন কেজরিওয়াল।” টুইটারে মন্তব্য কৈলাসের

নিজস্ব প্রতিনিধি । দিল্লিতে ধারাবাহিক তিনবার ক্ষমতা দখলের পর অভিনন্দনের জোয়ারে ভেসে যাচ্ছেন আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal)। বুধবার সকালে তাঁকে জয়ের শুভেচ্ছা জানিয়ে একটি টুইট করেন বিজেপির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কৈলাস বিজয়বর্গীয় (Kailash Vijayvargiya)। সেই টুইটে অভিনন্দনের পাশাপাশি রয়েছে তীব্র রাজনৈতিক বার্তা। নিজের টুইটার হ্যান্ডেলে …

আরও পড়ুন »

বাঁকুড়ায় ওয়াটার ট্যাঙ্ক ভেঙে পড়ায় ঘটনায় মুখ বাঁচাতে তৎপর রাজ্য সরকার

নিজস্ব প্রতিনিধি। বাঁকুড়া সারেঙ্গায় ওয়াটার ট্যাঙ্কের ভেঙে পড়ার ঘটনায় মুখ বাঁচাতে তৎপর হল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন। মাত্র দু’বছরের মধ্যে ওয়াটার ট্যাঙ্ক ভেঙে পড়ার ঘটনায় প্রশ্নের মুখে পড়েছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘এগিয়ে বাংলা’-র স্লোগান। সেই বিড়ম্বনা এড়োতে পদক্ষেপ নিল রাজ্য সরকার। মাঝেরহাট ও পোস্তা সেতু ভেঙে পড়ার পর যেভাবে বিভিন্ন …

আরও পড়ুন »

“পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনের কিছুই জানি না!” ক্ষোভে টুইট রাজ্যপালের

নিজস্ব প্রতিনিধি। কোচবিহারের পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন নিয়ে তার কাছে কোনও তথ্য নেই বলে দাবি করলেন রাজ্যপাল জগদীপ ধনখড় (Jagdeep Dhankhar)। বুধবার সকালে টুইট করে এমনটাই জানিয়েছেন তিনি। নিজের টুইটারে হ্যান্ডেলে রাজ্যপাল লেখেন, “কোচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন ১৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। মন্ত্রী পার্থ চ্যাটার্জী, গৌতম দেব, রবীন্দ্র নাথ ঘোষ …

আরও পড়ুন »

জয়ের রাতেই দুষ্কৃতীদের গুলিতে খুন আপ কর্মী

নিজস্ব প্রতিনিধি। দুষ্কৃতী-গুলিতে নিহত হলেন আম আদমি পার্টির এক কর্মী । মঙ্গলবার টুইট জানানো হয় ভোটে জেতার পরে দলেরই কয়েক জন কর্মীর সঙ্গে মেহরৌলির একটি মন্দিরে গিয়েছিলেন আপ (AAP) বিধায়ক নরেশ যাদব। সেখান থেকে ফেরার সময়ে আচমকা তাঁকে লক্ষ করে গুলি ছোড়ে অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীরা। কিন্তু সেই গুলি তাঁর গায়ে …

আরও পড়ুন »

সোনারপুরে মুকুলের অভিনন্দন যাত্রার জনজোয়ার

নিজস্ব প্রতিনিধি। যেদিন দিল্লির বিধানসভা নির্বাচনে শোচনীয় পরাজয় হল বিজেপির। সেদিনই দক্ষিণ ২৪ পরগনা জেলার সোনারপুর এলাকায় গিয়ে নাগরিকত্ব সংশোধনী আইনের সমর্থনে অভিনন্দন যাত্রা করে বিপুল জনজোয়ারে ভেসে গেলেন বিজেপি নেতা মুকুল রায় (Mukul Roy)। মঙ্গলবার দুপুরে বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদারকে সঙ্গে নিয়ে সোনারপুরের দলীয় কর্মসূচিতে অংশগ্রহণ করেন তিনি।‌ Sharing …

আরও পড়ুন »

সর্দি-কাশি-মাফলারে অসম লড়াই জিতলেন কমনম্যান কেজরিবাল

  দেবক বন্দ্যোপাধ্যায় :   প্রঃ অফিস যেতে আসতে শাহিনবাগ পেরোতে হয়? উঃ হয়। প্রঃ কি করছেন এখন? উঃ এক ঘন্টার রাস্তা তিন ঘন্টা লাগছে। আনন্দ বিহারের এক বাসিন্দার অভিজ্ঞতা। শুধু আনন্দবিহার কেন, দিল্লির বিস্তীর্ণ অংশের সাধারণ মানুষের একই অভিজ্ঞতা গত দু’মাস ধরে। স্কুল পড়ুয়াদের অবস্থা আরও নিদারুণ। বড়দের ওয়ার্ক …

আরও পড়ুন »

“একুশের জন্য তৈরি হোন !” দিল্লির ফলাফলে উজ্জীবিত মমতার বার্তা দলকে

নিজস্ব প্রতিনিধি। “একুশের জন্য তৈরি হোন।” দিল্লির ভোটে বিজেপির ভরাডুবির পর বাঁকুড়ার জনসভায় এভাবেই দলকে তৈরি হতে বললেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মঙ্গলবার বাঁকুড়ার জনসভায় মুখ্যমন্ত্রী বলেন, “বিজেপি ভোকাট্টা হয়ে গিয়েছে। একেবারে ভরাডুবি। ওরা স্টেটলেস হয়ে যাচ্ছে।” তিনি আরও বলেন “যত জায়গায় নির্বাচন হয়েছে, সব জায়গায় ধপাস ধুম। …

আরও পড়ুন »