নিজস্ব প্রতিনিধি।
রাত পর্যন্ত কলকাতা পুলিশের হেফাজতে বিজেপির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক কৈলাস বিজয়বর্গীয় ও প্রাক্তন রেলমন্ত্রী মুকুল রায় (Mukul Roy)। শুক্রবার দক্ষিণ কলকাতার টালিগঞ্জ ফাঁড়ি এলাকায় মিছিল শুরুর আগেই কৈলাস বিজয়বর্গীয়, মুকুল রায়, জয়প্রকাশ মজুমদার-সহ অসংখ্যা বিজেপি কর্মীকে গ্রেফতার করে পুলিশ। বিজেপি-পুলিশ ধস্তাধস্তিতে কার্যত খণ্ডযুদ্ধের চেহারা নেয় ওই এলাকা।
সংশোধিত নাগরিকত্ব বিল আইনে পরিণত হওয়ার পর যে ভাবে বিরোধিতা শুরু হয়, তখন বিজেপি সিদ্ধান্ত নেয় পাল্টা তারাও জেলায় জেলায় মিছিল করার সিদ্ধান্ত নেয় বিজেপি। সেই সিদ্ধান্ত মেনেই উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গে একের পর এক জেলায় মিছিল করেন বিজেপি নেতারা। এদিন কলকাতার মিছিল শুরুর আগেই আটকে দেয় পুলিশ।
সূত্রের খবর, সন্ধ্যায় মুকুল-কৈলাস সহ শীর্ষ নেতাদের ছেড়ে দেওয়ার কলকাতা পুলিশের পক্ষ থেকে ছেড়ে দেওয়ার কথা বললেও, বিজেপির বেশকিছু কর্মী সমর্থকদের আটকে রাখার কথা জানায়। কিন্তু, বিজেপি (BJP) শীর্ষ নেতৃত্ব এই প্রস্তাবে রাজি হননি। ফলে প্রতিবেদন লেখা পর্যন্ত লালাবাজারেই রয়েছেন মুকুল রায় ও কৈলাস বিজয়বর্গীয় (Kailash Vijayvargiya) সহ বিজেপি নেতৃত্ব।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news