Breaking News
Home / TRENDING / রাতে কলকাতা পুলিশের ডেরা থেকে ছাড়া পেয়ে, সকালেই দিল্লি গিয়ে ভোট দিলেন মুকুল

রাতে কলকাতা পুলিশের ডেরা থেকে ছাড়া পেয়ে, সকালেই দিল্লি গিয়ে ভোট দিলেন মুকুল

নিজস্ব প্রতিনিধি।

বাংলার রাজনীতিতে তিনি চাণক্য বলেই পরিচিত। তৃণমূল হোক বা বিজেপি, প্রত্যেক শিবিরেই তাঁর অপরিহার্যতা প্রমাণিত। জাতীয় রাজনীতির মানচিত্রে তিনি যে কতটা বিচক্ষণ, তা আবারও বোঝা গেল শনিবার সকালে। তিনি আর কেউ নন, প্রাক্তন রেলমন্ত্রী মুকুল রায় (Mukul Roy)। এদিন সকাল ১১টা নাগাদ দিল্লিতে ভোট দিলেন তিনি। ভোটদানের পর নিজের ছবি টুইটারে পোস্ট করলেন মুকুল। সঙ্গে লিখেছেন, “আমি নিরাপত্তা ও উন্নয়নের জন্য ভোট দিয়েছি। আপনারও ভোট দিন।”

নিজের টুইটার হ্যান্ডেলে ছবির সঙ্গে হ্যাশট্যাগ দেন, ‘ভোট কর দিল্লি’ এবং ‘দিল্লি ভোটস ফর বিজেপি’। মুকুলের ঘনিষ্ঠ মহল জানাচ্ছেন, ঝানু রাজনীতিবিদ মুকুল হ্যাশট্যাগের অছিলায় নির্বাচনের দিনেও দলের হয়ে কৌশলে ভোট চেয়েছেন তিনি। কিন্তু, রাজ্য রাজনীতি থেকে দিল্লির রাজনীতির কারবারীরা সকলেই হতবাক প্রাক্তন রেলমন্ত্রীর কর্ম-তৎপরতায়।

শুক্রবার দুপুরে নাগরিক সংশোধনী আইনের (CAA) পক্ষে দক্ষিণ কলকাতায় কৈলাস বিজয়বর্গীয় সহ মুকুল রায় গ্রেফতার হন। প্রায় ছয় ঘন্টা কলকাতা পুলিশের সদর দফতর লালবাজারে আটকে রাখা হয় তাদের। প্রায় রাত সাড়ে এগারোটার পর ছাড়া পান তাঁরা। বিশ্রামের বদলে শনিবার সকালের বিমানেই দিল্লি পৌঁছে যান মুকুল। সবার আগে ভোট দিয়ে দলের হয়ে কৌশলের প্রচারও সারলেন বাংলা রাজনীতির চাণক্য।

বিজেপিতে যোগদানের পরেই পাকাপাকি ভাবে দিল্লির ভোটার হয়েছেন মুকুল। লোকসভা ভোটেও তাঁর তৎপরতা অবাক করেছিল বিজেপির (BJP) কেন্দ্রীয় নেতৃত্বকে। বাংলায় নির্বাচনের দায়িত্ব সামলে, দিল্লি গিয়েই যথা সময় ভোট দিয়ে বাংলা ফিরে আসতে এতটুকু সময় ব্যয় করেননি তিনি। যেই কারণে পৌর নির্বাচনের কমিটি গঠনের সময়ও তাঁর মতো পরিশ্রমী নেতাকে ফের একবার দায়িত্ব দিতে দ্বিধা করেননি অমিত শাহ-জে পি নাডডারা।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *