Breaking News
Home / TRENDING / “বারুদের খোলা ব্যবসা হলে নির্বাচন কি করে শান্তিতে হবে ?” পৌরভোট নিয়ে প্রশ্ন রাজ্যপালের

“বারুদের খোলা ব্যবসা হলে নির্বাচন কি করে শান্তিতে হবে ?” পৌরভোট নিয়ে প্রশ্ন রাজ্যপালের

নিজস্ব প্রতিনিধি।

“বারুদের খোলা ব্যবসা হলে নির্বাচন কি করে শান্তিতে হবে?” এভাবেই রাজ্যের একঝাঁক পৌর ভোট নিয়ে আশঙ্কা প্রকাশ করলেন রাজ্যপাল জগদীপ ধনখড় (Jagdeep Dhankhar)। রবিবার মধ্যমগ্রামে স্কাউটের অনুষ্ঠানে যোগ দেন রাজ্যপাল। সেখানে এক প্রশ্নের উত্তরে জগদীপ ধনকড় বলেন, “এত বারুদের খোলা ব্যাবসা হলে নির্বাচন কি করে শান্তিতে হবে?” পুরভোটের দিনক্ষণ ঘোষণা হয়নি। শুধুমাত্র সংরক্ষণের ওয়ার্ড বিন্যাস নিয়ে প্রশাসনিক তৎপরতা শুরু হয়েছে। কিন্তু, তার মাঝেই আবার রাজ্যপাল বিরুপ মন্তব্য করে রাজ্য সরকারের অস্বস্তি বাড়িয়ে দিলেন।

জগদীপ ধনখড় বলেছেন “নোবেলজয়ীর বাংলাকে কী ভাবে সন্ত্রাসের ডেরা বানানো যায় তার বন্দোবস্ত চলছে।” বিধানসভায় বাজেট অধিবেশনে রাজ্যপাল জগদীপ ধনখড়ের বক্তৃতা নিয়ে যতটা আক্রমণের আশঙ্কা করা গিয়েছিল তার ছিটেফোঁটাও হয়নি। বরং রাজ্যের লিখে দেওয়া ভাষণ হুবহু পড়ে তৃণমূল শিবিরকে হতবাক করে দেন রাজ্যপাল। কিন্তু স্বস্তি পেয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এদিন খোলা বারুদের ব্যবসার কথা বলে নিজের পুরোনো অবস্থানেই ফিরে গেলেন রাজ্যপাল।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *