Breaking News
Home / TRENDING / বিতর্ক এড়িয়ে বিধানসভায় বাজেট ভাষন রাজ‌পালের ! হতাশ তৃণমূল বিধায়করা

বিতর্ক এড়িয়ে বিধানসভায় বাজেট ভাষন রাজ‌পালের ! হতাশ তৃণমূল বিধায়করা

নীল রায়।

বাজেট ভাষন নিয়ে কোনও বিতর্ক বাড়ালেন না রাজ্যপাল জগদীপ ধনখড় (Jagdeep Dhankhar)। শুক্রবার রাজনৈতিক মহলে জল্পনা ছিল বাজেট ভাষন নিয়ে রাজ্য সরকারের সঙ্গে সংঘাতে যেতে পারেন তিনি। কিন্তু কোনওরকম সংঘাতে না গিয়ে রাজ্য সরকারের দেওয়া ২৫ পাতার ইংরেজি বক্তৃতা পাঠ করলেন। রাজ্যপাল কোনও বিরূপ মন্তব্য করলে তৃণমূল বিধায়করাও তৈরি ছিলেন জবাব দিতে। কিন্তু রাজ্যপালের কৌশলী চালে হতাশ তৃণমূল বিধায়করা।

https://twitter.com/jdhankhar1/status/1225722170342432768?s=19

তৃণমূল বিধায়করা বুকে এনআরসি, সিএএ ও এনপিআর বিরোধী ব্যাজের সঙ্গে মাথায় ফেটটি ও অ্যাফরন পড়ে এসছিলেন রাজ্যপালের বক্তৃতার মোকাবিলা করতে। বক্তৃতার শেষ ভাগে রাখা হয়েছিল এনপিআর, এনআরসি সিএএ-র বিষয়টি। তৃণমূল সরকার যে এই বিষয়গুলি নিয়ে বিজেপির অবস্থানের বিরোধী। তা ভালোই জানেন রাজ্যপাল জগদীপ ধনখড়। সেই মোতাবেক তৈরি হয়েছিল রাজ্যপালের বক্তৃতা। ভালোভাবেই সেই বক্তৃতা পাঠ করলেন কোনও বিতর্ক ছাড়াই। ভাষন শেষে রাজ্যপাল ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সঙ্গে হাসিমুখে করমর্দন করেন। বিরোধী দলনেতা আব্দুল মান্নান ও বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তীর আসনের কাছে গিয়ে সৌজন্যে বিনিময় করতে দেখা যায় তাঁকে। শেষে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের আমন্ত্রণে মুখ্যমন্ত্রীর সঙ্গে চা চক্রে যোগ দেন রাজ্যপাল।

স্পিকার ও মুখ্যমন্ত্রীর সঙ্গে আধ ঘন্টা চা চক্রে কাটিয়ে রাজভবনের উদ্দেশ্যে রওনা দেন তিনি। রাজ্যপালের বক্তৃতার শেষে রাজ্যের এক মন্ত্রী মস্করা করে বলেন, “এত শান্তিপূর্ণ বাজেট বক্তৃতা আমরা এর আগে কখনো শুনিনি। কারণ আমরা যখন বিরোধী ছিলাম তখন রাজ্যপালের ভাষণের সময় খুব চিৎকার চেঁচামেচি করতাম। আজ বিরোধীরা হয়তো, রাজ্যপালের বক্তৃতায় বিতর্কিত কিছু আশা করেছিলেন। তাই তারাও কিছু করেননি। আমাদের কিছু করার সুযোগ দেননি রাজ্যপাল সময়।”

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *