Breaking News
Home / TRENDING / “বাংলায় গণতন্ত্র নেই।” লালবাজার থেকে ছাড়া পেয়ে বললেন মুকুল

“বাংলায় গণতন্ত্র নেই।” লালবাজার থেকে ছাড়া পেয়ে বললেন মুকুল

নিজস্ব প্রতিনিধি ।

কলকাতা পুলিশের হেডকোয়ার্টার্স লালবাজারে ছয় ঘণ্টা আটক থাকার ঘটনাকে গণতন্ত্রের পক্ষে শুভ লক্ষণ নয় বলে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের তীব্র আক্রমণ করলেন বিজেপি নেতা মুকুল রায় (Mukul Roy)। শুক্রবার দুপুরের টালিগঞ্জ ফাঁড়ি এলাকায় নাগরিক সংশোধনী আইনের সমর্থনে মিছিলের কর্মসূচি নিয়েছিল বিজেপি (BJP)। তাতে যোগ দিয়েছিলেন বিজেপির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কৈলাস বিজয়বর্গীয় ও প্রাক্তন রেলমন্ত্রী মুকুল রায় সহ রাজ্য বিজেপির নেতারা।

মিছিল শুরুর আগেই গ্রেফতার করা হয় বিজেপি নেতা সহ কর্মী-সমর্থকদের। যাওয়া হয় লালবাজারে। সেখানে তাদের আটক করে রাখা হয় প্রায় ছয় ঘণ্টারও বেশি সময়। সূত্রের খবর, সন্ধ্যায় কৈলাস বিজয়বর্গীয় মুকুল রায়কে ছেড়ে দিতে চেয়েছিল কলকাতা পুলিশ। কিন্তু অন্য বিজেপি কর্মী সমর্থকদের ছাড়তে চায়নি তারা। এমন শর্তে রাজি হননি মুকুল-কৈলাস। অনেক রাতে সব কর্মী-সমর্থকদের ছাড়া হলে তারাও লালবাজার ছেড়ে বেরিয়ে যান।

লালবাজার ছাড়ার মুহূর্তে সাংবাদিকদেতর মুখোমুখি হন মুকুল রায়। তিনি বলেন, “গণতান্ত্রিকভাবে আন্দোলন করতে গিয়ে পুলিশের কাছে এতক্ষণ আটকে থাকার ঘটনা গণতন্ত্রের পক্ষে শুভ নয়।” মুকুল আরও বলেন, “ভারতীয় সংসদে আইন পাস করেছে। রাষ্ট্রপতি যে আইনে স্বাক্ষর করে সীলমোহর দিয়েছে। তার সমর্থনে মিছিল করতে গিয়ে যদি আমাদের গ্রেফতার হতে হয়। তাহলে বলতেই হবে বাংলায় গণতন্ত্র নেই। আমরা এখন বাংলায় গণতন্ত্র ফেরানোর লড়াই করছি।”

প্রাক্তন রেলমন্ত্রীর কথায়, “যে রাজ্যে পঞ্চায়েত ভোটের মনোনয়ন দাখিল করতে দেওয়া হয় না। ভোট লুট করা হয়, বিরোধীদলের কর্মীদের খুন করা হয়। সেখানে যে বিরোধী দলকে রাজনৈতিক কর্মসূচি করতে দেওয়া হবে না সেটাই স্বাভাবিক। এগুলো দেখলেই বোঝা যায় বাংলায় গণতন্ত্র কোথাও নেই।”

এদিনই দিল্লিতে সংসদ ভবনের বাইরে বিজেপি সভাপতি তথা মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষের নেতৃত্বে বিজেপি সাংসদরা পশ্চিমবঙ্গ সরকারের বিরুদ্ধে গণতন্ত্র হরণের অভিযোগে ধরনা অবস্থান করেন।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *