নিজস্ব প্রতিনিধি: অযোধ্যায় রামমন্দির নির্মাণের কাজ এপ্রিলেই শুরু হয়ে যাবে বলে জানালেন শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্রের ট্রাস্টি স্বামী গোবিন্দ দেবগিরি মহারাজ। বৃহস্পতিবার তিনি জানান, এখন সঠিক তারিখ স্থির না হলেও রামনবমী অথবা অক্ষয়তৃতীয়ার দিন কাজ শুরু হয়ে যাবে বলে মনে করা হচ্ছে।
সঠিক তারিখ ট্রাস্টিদের বৈঠকের পরেই ঠিক হবে বলে জানিয়েছেন গোবিন্দ মহারাজ। প্রসঙ্গত বুধবারই প্রধানমন্ত্রী রাম জন্মভূমি নির্মাণে ১৫ সদস্যের একটি ট্রাস্ট গঠনের কথা ঘোষণা করেন। এদিন দেবগিরি মহারাজ বলেন, রামমন্দির শুধুমাত্রই একটি মন্দির নয়, বহু মানুষের আবেগ এর সঙ্গে জড়িত। ভগবান রামের প্রতি শ্রদ্ধা জানানোর উপায় এই মন্দিরটি। এই মন্দিরটি দেশের প্রতীক। আগামী দুই বছরের মধ্যে মন্দিরের কাজ শেষ হয়ে যাবে বলে জানান তিনি। মন্দির সম্পর্কে বলতে গিয়ে এদিন দেবগিরি মহারাজ করসেবক এবং বিশ্বহিন্দু পরিষদের প্রয়াত নেতা অশোক সিংহলকে ধন্যবাদ জানান।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news