নিজস্ব প্রতিনিধি :
সারা পৃথিবীতে করনোভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়াল প্রায় ৩৫ হাজারে। আক্রান্তদের মধ্যে তিনজন ভারতীয়। গ্লোবাল হেলথ অথরিটির দেওয়া এক হিসাব অনুযায়ী চিনে এখনও পর্যন্ত এই রোগে আক্রান্ত হয়েছেন ৩৪ হাজার ৫৪৬ জন। মারা গিয়েছেন ৭২২ জন।এর মধ্যে একজন মার্কিন নাগরিক।এই ব্যক্তি চিনের উহানে ছিলেন। আক্রান্ত সন্দেহে তাঁকে শনিবার স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই মারা যান তিনি। বেজিং –এর মার্কিন দূতাবাস শনিবার এই খবর দিয়েছে। করোনাভাইরাসের বেশিরভাগ মৃত্যুই ঘটেছে চিনের হুবেই প্রদেশে। চিনের মূল ভূখণ্ড ছাড়াও হংকং-এ আক্রান্ত হয়েছেন ২৫ জন মাকাও তে আক্রান্ত হয়েছেন ১০ জন। এছাড়াও জাপানে এই রোগে আক্রান্ত হয়েছেন ৮৯ জন, সিঙ্গাপুরে ৩৩ জন, থাইল্যান্ডে ৩২ জন, অস্ট্রেলিয়াতে ১৪ জন আমেরিকায় ১২ জন এবং জার্মানিতে ১৩ জন।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news