নিজস্ব প্রতিনিধি।
হিন্দু মহাসভার উত্তরপ্রদেশের রাজ্য সভাপতি রঞ্জিত বচ্চন (Ranjit Bacchan) খুনের ঘটনায় তাঁর স্ত্রী-সহ তিনজনকে গ্রেফতার করল পুলিশ। রবিবার লখনউয়ে রঞ্জিত বচ্চনের খুনের ঘটনার পর তদন্তে নামে উত্তরপ্রদেশ পুলিশ। গ্রেপ্তারি প্রসঙ্গে লখনউয়ের পুলিশ কমিশনার সুজিত পাণ্ডে জানিয়েছেন দীপেন্দ্র কুমার নামের এক ব্যক্তির সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল নিহতের স্ত্রী স্মৃতি বচ্চনের। তাঁরা বিয়ে করবেন বলে ঠিক করেছিলেন। সেই ঘটনা থেকেই খুন বলে অনুমান পুলিশের।
প্রসঙ্গত, ২ ফেব্রুয়ারি প্রাতঃভ্রমণে বেরিয়ে লখনউয়ে দুষ্কৃতীদের হাতে খুন হন রঞ্জিত বচ্চন। গুলিতে আহত হন তাঁর খুড়তুতো ভাই আদিত্য শ্রীবাস্তব। সিসিটিভি ফুটেজ দেখে খুনিদের ছবি ছবি সহ ৫০ হাজার টাকার পুরস্কার ঘোষণা করে পুলিশ। পারিবারিক কোনও কারণে খুন কিনা সেটাও খতিয়ে দেখা শুরু করে পুলিশ। তারপরই গ্রেফতার হন তাঁর স্ত্রী সহ দুই ব্যক্তি।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news