নিজস্ব প্রতিনিধি :
অন্যদিন ঝকঝকে রংচং-এর খেলনায় ভরা থাকে শহরের খেলনা বাজারগুলি। সেই সঙ্গে থাকে ক্রেতা আর বিক্রেতা দরদস্তুর আর হাঁকাহাঁকি। শনিবার কলকাতার এই বাজারগুলিতে না ছিল বিক্রেতা না ছিল ক্রেতাদের ভিড়।কিছুদিন আগে বাজেটে খেলনার আমদানিতে প্রায় ২০ থেকে ৬০ শতাংশ রপ্তানি শুল্ক লাগু করেছে সরকার। এদিন সেই সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ স্বরূপ কলকাতা সহ সারা দেশে ব্যবসা বন্ধ রাখল পাইকারি খেলনা বিক্রেতারা।
ক্যানিং স্ট্রিটের এক বিক্রেতার কথায়, স্থানীয় উৎপাদন বৃদ্ধি হবে বলে খেলনার আমদানিতে অত্যাধিক কর চাপিয়েছে কেন্দ্রীয় সরকার। এই অবস্থা চললে তাঁদের ব্যবসা গুটিয়ে ফেলতে হবে।তাঁর কথায় এতে খেলনার দাম যা বাড়বে তা কেনা সাধ্যে কুলোবে না মধ্যবিত্তর। এই সিদ্ধান্তের প্রতিবাদ করার জন্যই শনিবার একদিনের প্রতীকি ধর্মঘট ডাকেন তাঁরা। ভারত প্রতিবছর ২হাজার ৫০০ কোটি টাকার খেলনা আমদানি করে। যার ৭৫ শতাংশ আসে চিন থেকে। এর মধ্য কলকাতা আমদানি করে ১৩০ কোটি টাকার খেলনা। এই ব্যবসায় ঘা পড়লে বহু মানুষের রুটি রুজি নিয়ে টানাটানি হবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন ব্যবসায়ীরা।
খেলনার পাইকারি এবং খুচরো বিক্রেতারা জানিয়েছেন অর্থমন্ত্রী রবিবার কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামণ শহরে এলে তাঁর সঙ্গে দেখা করে নিজেদের সমস্যার কথা বলতে চেষ্টা করবেন তাঁরা।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news