নিজস্ব প্রতিনিধি।
মারণ করোনা ভাইরাসে (Karona Virus) আক্রান্ত চিন থেকে যখন সব দেশে নিজেদের দেশের নাগরিকদের নিরাপদে সরিয়ে নিয়ে এসেছে, তখন পাকিস্তান তার ৫০০ নাগরিককে আক্ষরিক অর্থেই মৃত্যুমুখে ফেলে রেখে দিয়েছে চিনে। নাগরিকদের আতঙ্ক, তাঁদের আকুতি মিনতি কোনও কিছুতেই মন ভেজেনি ইমরান খান সরকারের। ভারতীয়দের সরিয়ে নিয়ে আসার ভারত সরকারের জন্য পাঠানো বিমান দেখে ওখানে আটকে পড়া এক পাক নাগরিক চিৎকার করে বলে ওঠেন ‘পাকিস্তান ধিক্কার তোমাকে। ভারতকে দেখে শেখো’। সেই ভিডিও ভাইরাল হয়ে যায় মুহূর্তে। সেই সময়ে পাক নাগরিকদের দুর্দশা দেখে নিজের দেশের নাগরিকদের সঙ্গে তাঁদেরও উদ্ধার আসার প্রস্তাব দিয়েছিল ভারত। শুক্রবার পার্লামেন্টে বিজেপি সাংসদদের প্রশ্নের এমনটাই জানালেন বিদেশমন্ত্রী এস জয়শংকর (S Jagshankar)।
করোনা ভাইরাস বিপর্যস্ত চিন থেকে চলতি মাসের প্রথমে প্রায় ৬০০ ভারতীয়কে সরিয়ে নিয়ে আসে সরকার। পাকিস্তান ঠিক উল্টো পথ ধরে। পাক আধিকারিকরা কখনও বলেন, চিনের সঙ্গে সংহতি দেখাতে তাঁরা তাঁদের নাগরিকদের ওখানে ফেলে রেখেছে, কখনও আবার বলেন পাকিস্তানে করনোভাইরাস চিকিৎসার পরিকাঠামো নেই।এক উচ্চপদস্থ আধিকারিক তো এমনও বলেন যে জীবন মৃত্যু আল্লাহর হাতে। চিনেও মৃত্যু হতে পারে পাকিস্তানেও।সরকারের দায়িত্বজ্ঞানহীনতার বহর দেখে ক্ষিপ্ত হয়ে যান পাকিস্তানিরা। ইমরান সরকারের সাংঘাতিক হৃদয়হীনতায় স্তম্ভিত হয়ে যায় সারা পৃথিবী। এয়ার ইন্ডিয়া যখন ভারতীয় যাত্রীদের নিতে আসে তখন ভেঙে পড়েন পাকিস্তানের নাগরিকরা। তাঁদের অবস্থা দেখে সেই সময় প্রতিবেশী সমস্ত দেশগুলি যাঁদের তখনও উদ্ধারের ব্যবস্থা হয়নি তাঁদের সঙ্গে আসার প্রস্তাব দেয় উদ্ধার কাজে আসা ভারতীয় আধিকারিকরা। মলদ্বীপের সাত নাগরিক ভারতের পাঠানো প্লেনে উঠে বসেন। কিন্তু সম্ভবতঃ পাকিস্তানি নাগরিকদের তখনও আশা ছিল, তাঁদের দেশ তাঁদের উদ্ধারে এগিয়ে আসবে। অথবা ভারতের সঙ্গে এলে নিজের দেশে গিয়ে কী অবস্থার সম্মুখীন হতে হবে সেই ভয়ে প্লেনে ওঠেন নি তাঁরা।
তারপরে অনেক দিন কেটে গিয়েছে। এখনও তাঁদের উদ্ধার করেনি পাকিস্তান। মৃত্যুপুরীতে পড়ে আছেন তাঁরা। শুক্রবার সংসদে রুপা গাঙ্গুলি জানতে চান এঁদের উদ্ধার করার কোনও ব্যবস্থা ভারত করতে পারে কিনা ! এই প্রসঙ্গেই জয়শংকর বলেন এঁদের নিয়ে আসার প্রস্তাব ভারত দিয়েছিল।তিনি জানান এখনও ৮০ জন ভারতীয় চিনের ইউহানে রয়ে গিয়েছেন। এঁদের মধ্যে ৭০ জন স্বেচ্ছায় রয়েছেন। বাকি ১০ জনের জ্বর ইত্যাদি উপসর্গ থাকায় চিন এঁদের নিয়ে যাওয়ার অনুমতি দেয়নি।এঁদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news