নিজস্ব প্রতিনিধি।
“ফুরফুরা শরিফের রেলপথের কাজ ফেলে রেখেছে বিজেপি সরকার।” এমনটাই বললেন শ্রীরামপুর লোকসভার সাংসদ কল্যান বন্দ্যোপাধ্যায় (Kalyan Banerjee)। রবিবার নিজের সংসদীয় এলাকার এক অনুষ্ঠানে ফুরফুরা শরিফের রেলপথ নিয়ে প্রশ্ন করা হয়। জবাবে তিনি বলেন, “ফুরফুরা শরিফের রেলপথের জন্য আমরা কোনও কাজই করেনি। নির্বাচনের সময় এমনটাই বলেছিল বিজেপি। অথচ ২০১৪ থেকে ২০১৯ বিজেপি রেলমন্ত্রী ছিল।” এরপরই তিনি বলেন, “সেই সময় এক হাজার টাকা বরাদ্দ হয়েছিল ফুরফুরা রেলপথে। আর এবারে রেল বাজেটে এক টাকাও বরাদ্দ হয়নি। এটা থেকেই পরিষ্কার বিজেপির দু’মুখো নীতি নিয়ে চলে। নরেন্দ্র মোদির মুখ এক কথা বলে আর মন অন্য কথা বলে।” ফুরফুরার (Furfura Sharif) রেলপথ অসম্পূর্ণ থাকার দায় কেন্দ্রীয় সরকারের ওপর চাপান এই তৃণমূল সাংসদ।
কল্যান বন্দ্যোপাধ্যায় বলেন, “মোদি ও অমিত শাহ গুজরাট মডেলে দেশটাকে চালাতে চাইছে। সরকারের কোনও ইস্যু নেই, শুধু ধর্মকে ভিত্তি করে শান্তি বিঘ্নিত করাই বিজেপির একমাত্র নীতি।” তিনি আরও বলেন, “জিডিপি তলানিতে ঠেকেছে, কোন কারখানা নেই, বেকারত্ব বাড়ছে, দেশজুড়ে আর্থিক মন্দা, অর্থনৈতিক নিরাপত্তাহীনতায় ভুগছে মানুষ আর মোদী অমিত শাহের সেদিকে কোন নজর নেই তারা শুধু মানুষের মানুষের ঘৃণা ছড়াচ্ছে। মানুষ বিজেপিকে তাই প্রত্যাখ্যান করতে শুরু করে দিয়েছে সেটা আবার দিল্লিতে প্রমাণিত হবে।”
শ্রীরামপুরের তৃণমূল (TMC) সাংসদ বলেন, “প্রধানমন্ত্রীর চেয়ারে বসার পর ভুলে যেতে হবে যে আমি চাওলার ছেলে। নরেন্দ্র মোদি কখনোই মনে রাখেন না যে প্রধানমন্ত্রী একটা ডিগনিফায়েড পোস্ট।”
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news