Breaking News
Home / হেড লাইন্স (page 252)

হেড লাইন্স

গুজবে কান নয়, বাজার বন্ধের সিদ্ধান্ত এখনও হয় নি, জানালেন রবীন্দ্রনাথ কোলে

নিজস্ব প্রতিনিধি। সারা বিশ্বের পাশাপাশি মারন করোনা ভাইরাসের (Cooronavirus) থাবা বসিয়েছে এই দেশেও। আক্রান্তের সংখ্যা কম হলেও ইতিমধ্যেই তিনজনের মৃত্যুর ঘটনায় নড়েচড়ে বসেছে কেন্দ্র থেকে রাজ্য। এমন অবস্থায় মহানগরী কলকাতাতে করোনা আক্রান্ত এক যুবকের বেলেঘাটা আইডি তে ভর্তির ঘটনার পর আরো বেশি তৎপর হয়েছে রাজ্য সরকার। একদিকে যেমন হ্যান্ড স্যানিটাইজার …

আরও পড়ুন »

“মুখ্যমন্ত্রিত্বের জন্য উতলা হবেন না।” শিবরাজকে কটাক্ষ কমলনাথের

নিজস্ব প্রতিনিধি। “মুখ্যমন্ত্রিত্বের জন্য উতলা হবেন না।” মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানকে তীব্র কটাক্ষ করলেন বর্তমান মুখ্যমন্ত্রী কমলনাথ (Kamalnath)। করোনা ভাইরাসের দাপটে মধ্যপ্রদেশে আস্থা ভোট আপাতত স্থগিত করে দিয়েছেন স্পিকার। কিন্তু, তাতেও দমে না গিয়ে বিজেপি শীর্ষ আদালতে দ্রুত আস্থা ভোট করার জন্য দরবার করেছেন। সঙ্গে মধ্যপ্রদেশের কংগ্রেস সরকার …

আরও পড়ুন »

১৪ দিনের গৃহবন্দী হয়ে কোয়ারেন্টাইনে মিমি, সংক্রমণ থেকে বাঁচাতে অন্তরালে নুসরাত

নিজস্ব প্রতিনিধি। আগামী ১৪ দিন গৃহবন্দী হয়ে নিজস্ব কোয়ারেন্টাইনে থাকবেন যাদবপুরের সাংসদ তথা অভিনেত্রী মিমি চক্রবর্তী (Mimi Chakroborty)। সরকারি নির্দেশিকা মেনেই এই সিদ্ধান্ত তিনি। পাশাপাশি বন্ধ করে দেওয়া হয়েছে সাংসদের পাটুলির অফিসও। লন্ডন থেকে ফিরে মিমি বলেছিলেন, “সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে আমি আত্মীয়দেরও সঙ্গে এই মুহূর্তে দেখা করব না।” টলিউডে গুঞ্জন …

আরও পড়ুন »

ফাঁসি আটকানোর শেষ চেষ্টায় নির্ভয়া কাণ্ডের দোষীরা

নিজস্ব প্রতিনিধি। ফাঁসির আগেও ফের নয়া আপিল নিয়ে আদালতের দ্বারস্থ হলেন নির্ভয়া কাণ্ডের (Nirbhya Case) দোষীরা। আগামী ২০ মার্চ তিহাড় জেলে ভোর সাড়ে ৫টায় ফাঁসি হওয়ার কথা নির্ভয়া গণধর্ষণ কাণ্ডে দোষী সাব্যস্ত অক্ষয় ঠাকুর, পবন গুপ্ত, মুকেশ সিং এবং বিনয় শর্মার। কিন্তু তার ঠিক দু’দিন আগে ১৮ মার্চ দিল্লির পাতিয়ালা …

আরও পড়ুন »

করোনা পরিস্থিতিতে বন্ধ মিড-ডে মিল, শিশুদের অপুষ্টি নিয়ে উদ্বেগে সুপ্রিম কোর্ট

নিজস্ব প্রতিনিধি। করোনা ভাইরাসের সংক্রমনের কারণে অঙ্গনওয়াড়ি (ICDS) কেন্দ্রগুলোতে আপাতত মিড-ডে-মিল বন্ধ রাখা হয়েছে। এমন পরিস্থিতিতে শিশুর অপুষ্টির শিকার সে বিষয়ে উদ্বেগ প্রকাশ করল সুপ্রিম কোর্ট। বুধবার সুপ্রিম কোর্টের (Supreme Court) প্রধান বিচারপতি এস এ বোরদের বেঞ্চে এই মামলার শুনানি হয়। মামলার শুনানিতে বিচারপতিদের বেঞ্চ, দেশের বিভিন্ন অঙ্গনওয়াড়ি কেন্দ্রে মিড …

আরও পড়ুন »

একসঙ্গে ছয়মাসের রেশন তোলা যাবে। জানালেন খাদ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি। ছয়মাসের রেশন একসঙ্গে তোলা যাবে। বুধবার এমনটাই জানিয়েছেন কেন্দ্রীয় খাদ্য ও গণবণ্টন মন্ত্রী রামবিলাস পাসোয়ান (Rambilas Paswan)৷ তিনি জানিয়েছেন, এবার থেকে রেশনে একবারে ছয় মাসের খাদ্যশস্য তোলা যাবে৷ দেশের ৭৫ কোটি মানুষ গণবণ্টন সিস্টেমের আওতায় পড়েন। এবার থেকে চাইলে তাঁরা ছয় মাসের খাদ্যশস্য একেবারেই মজুত করতে পারবেন। এতদিন পর্যন্ত …

আরও পড়ুন »

করোনা আতঙ্ক কাটাতে নামতে পারে সেনা ? আজ জাতির উদ্দেশে ভাষণ প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি। করোনা ভাইরাসে (Cooronavirus) যেভাবে দেশে আক্রান্তের সংখ্যা বেড়ে চলেছে তাতে খুবই উদ্বিগ্ন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। দেশে করোনা ভাইরাসে আক্রান্ত এবং মৃত্যু নিয়ে জরুরি বৈঠকে বসেছিলেন প্রধানমন্ত্রী। তারপর স্থির হয়েছে তিনি দেশের এই সংকটময় মুহূর্তে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। আজ বৃহস্পতিবার রাত ৮টায় প্রধানমন্ত্রী জাতির উদ্দেশ্যে ভাষণ …

আরও পড়ুন »

করোনা সন্দেহ, হাসপাতালের সাততলা থেকে ঝাঁপ দিয়ে প্রাণ দিলেন এক ব্যক্তি

নিজস্ব প্রতিনিধি : বিদেশ থেকে দেশে ফিরেছিলেন। এয়ারপোর্ট কতৃপক্ষ তাঁকে ভর্তি করেছিল হাসপাতালে। করোনা ভাইরাস (Cooronavirus) সংক্রমণের সন্দেহে। করেছিল, যেমন সন্দেহজনক সকলকেই করা হচ্ছে। দিল্লির সফদরজঙ হাসপাতাল তাঁকে আইসোলেসনে রেখেছিল। তাঁকে পরীক্ষা করে, পরীক্ষার রিপোর্টের জন্য অপেক্ষা করা হচ্ছিল, যেমন হয়। কিন্তু এক্ষেত্রে যা হল, তার জন্য প্রস্তুত ছিলেন না …

আরও পড়ুন »

করোনা আক্রান্ত তরুণের পরিজনদের পরীক্ষার রিপোর্ট নেগেটিভ, স্বস্তিতে প্রশাসন

নিজস্ব প্রতিনিধি। স্বরাষ্ট্র দফতরের আমলার লন্ডন ফেরত পুত্রের সৌজন্যে মঙ্গলবার রাত থেকে বুধবার দিনভর সরগরম ছিল রাজ্য প্রশাসন। বেলেঘাটা আইডি হাসপাতালে তাঁকে ভর্তি করার পাশাপাশি, ওই আমলা সহ পরিবারের চারজনকে রাখা হয়েছিল চিকিৎসকদের পর্যবেক্ষণে। বুধবার রাতে বেলেঘাটা আইডি স্বস্তি দিয়ে জানিয়েছে, পরিবারের সদস্যদের শরীরে পাওয়া যায়নি করোনা ভাইরাস। করােনা আক্রান্ত …

আরও পড়ুন »

করোনা নিয়ে রাজ্যে প্রস্তুতির অভাব রয়েছে, বললেন সূর্যকান্ত মিশ্র

নিজস্ব প্রতিনিধি। “করোনা ভাইরাসের আক্রমণের মোকাবিলায় পশ্চিমবঙ্গ সরকারের প্রস্তুতি যথেষ্ট নয়।” বুধবার সাংবাদিক সম্মেলন করে এমনটাই অভিযোগ করলেন সিপিএমের (CPM) রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র (Suryakanta Mishra)। এদিন সূর্যকান্ত বলেন, “আক্রান্তের সংখ্যা শতাংশের হিসেবে কম হলেও তা যথেষ্টই উদ্বেগের কারণ। প্রয়োজনীয় মাক্সের অপ্রতুল। কোনও পরিকল্পনাই করা হয়নি।” করোনা মোকাবিলায় জনসচেতনতার ওপর …

আরও পড়ুন »

করোনা : ভোট না ভেবে রাফ এন্ড টাফ হবার সময় এসেছে দিদি

শ্রীচরণেষু দিদি। করোনা ও তার দমন সংক্রান্ত কিছু কথা আপনাকে ও একই সঙ্গে পাঠকদের নিবেদন করার নিমিত্ত এই খোলা চিঠির অবতারণা। দিদি, আপনি কত বড় প্রশাসক তা প্রমাণ করার সঠিক সময় ও সুযোগ এসেছে। আপনি তা করবেন কি? যদি করেন, তাহলে নবান্নের ওই অবিবেচক আমলার বিরুদ্ধে আইনত কি ব্যবস্থা নেওয়া …

আরও পড়ুন »

করোনা আক্রান্তের মা নবান্নের পদস্থ আমলা : উদ্বেগ প্রশাসনে

নিজস্ব প্রতিনিধি। করোনা ভাইরাসের (Cooronavirus) আতঙ্কের গ্রাসে এবার রাজ্য সরকারের সদর দপ্তর নবান্নে। পশ্চিমবঙ্গের প্রথম করোনা ভাইরাস আক্রান্ত যুবকের মা রাজ্য সরকারের উচ্চ পদস্থ আমলা। বর্তমানে তিনি নবান্নে কর্মরত। ওই আমলা নিজেও বর্তমানে বেলেঘাটা আইডি-র (Beleghata I’d) আইসোলেশন ওয়ার্ডে ভর্তি । রবিবার ভোরে তাঁর ছেলে লন্ডন থেকে ফিরেছেন। তাঁর ছেলের দেহে করোনাভাইরাসের প্রমাণ মেলে মঙ্গলবার রাতে। …

আরও পড়ুন »

বিকাশ ভট্টাচার্যের রাজ্যসভায় জয় : আর জোটে জট চায় না বাম-কংগ্রেস

নিজস্ব প্রতিনিধি। রাজ্যসভা নির্বাচনে বাম-কংগ্রেসের জোট প্রার্থী বিকাশরঞ্জন ভট্টাচার্যের জয় নিশ্চিত হতেই অক্সিজেন পেয়েছে জোটপন্থী নেতারা। সোমবার সন্ধ্যায় জোট প্রার্থী তথা কলকাতার প্রাক্তন মেয়রের জয় নিশ্চিত হওয়ার পর এক সংক্ষিপ্ত বিবৃতি জারি করেন প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র (Somen Mitra)। সেই বিবৃতিতে তিনি বলেছেন, “কংগ্রেস – বামফ্রন্টের রাজ্যসভা নির্বাচনের যৌথ …

আরও পড়ুন »

করোনা নিয়ে গুজব ছড়ালে আইনানুগ ব্যবস্থা নেবে কলকাতা পুলিশ

নিজস্ব প্রতিনিধি। করোনা সংক্রান্ত মিথ্যা খবর ও গুজব ছড়ালে প্রয়োজনে আইনত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়ে দিল কলকাতা পুলিশ (Kolkata Police)। বুধবার কলকাতার পুলিশ কমিশনার অনুজ শর্মা বুধবার সোশাল মিডিয়া পোস্টে এই কলকাতাবাসীর উদ্দেশ্যে এই বার্তা দিয়েছেন। তিনি বলেছেন, “অনুরোধ, সত্যতা যাচাই না করে অযথা করোনা-সংক্রান্ত মেসেজ ফরোয়ার্ড করবেন না। …

আরও পড়ুন »

যোগীর রাজ্যে সবার জন্য বিনামূল্যে করোনার চিকিৎসা, ঘোষণা উত্তরপ্রদেশ সরকারের

নিজস্ব প্রতিনিধি। ভারতবর্ষে করোনা ভাইরাসে আক্রান্তের গ্রাফ উর্দ্ধমুখী। এই পরিস্থিতিতে উত্তর প্রদেশ সরকার করোনা আক্রান্তদের বিনা পয়সায় চিকিৎসা করার কথা ঘোষণা করল। শুধু আক্রান্তদেরই নয় করোনা সন্দেহে যারা হাসপাতালে আসবেন তাদের প্রয়োজনীয় পরীক্ষাও হবে সম্পূর্ণ বিনামূল্যে। কেন্দ্রীয় সরকারের আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায় যাঁরা রয়েছেন তাঁরা তো বিনামূল্যের চিকিৎসা পাচ্ছেনই, তাঁরা …

আরও পড়ুন »

বহরমপুরে গুলি করে খুন তৃণমূল নেতা

নিজস্ব প্রতিনিধি। গভীর রাতে বহরমপুরে খুন হয়ে গেলেন এক তৃণমূল নেতা। নিহত তৃণমূল (TMC) নেতার নাম চিরঞ্জিত চক্রবর্তী। জানা গিয়েছে, মঙ্গলবার গভীর রাতে বহরমপুর তৃণমূলের টাউন সভাপতি নাড়ুগোপাল মুখোপাধ্যায়ের সঙ্গে দেখা করে বাইকে চেপে বাড়ি ফিরছিলেন তিনি। ফেরার পথেই আচমকাই তাঁকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। ঘটনাস্থলে লুটিয়ে পড়েন তিনি। …

আরও পড়ুন »