Breaking News
Home / TRENDING / করোনা আতঙ্ক কাটাতে নামতে পারে সেনা ? আজ জাতির উদ্দেশে ভাষণ প্রধানমন্ত্রীর

করোনা আতঙ্ক কাটাতে নামতে পারে সেনা ? আজ জাতির উদ্দেশে ভাষণ প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি।

করোনা ভাইরাসে (Cooronavirus) যেভাবে দেশে আক্রান্তের সংখ্যা বেড়ে চলেছে তাতে খুবই উদ্বিগ্ন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। দেশে করোনা ভাইরাসে আক্রান্ত এবং মৃত্যু নিয়ে জরুরি বৈঠকে বসেছিলেন প্রধানমন্ত্রী। তারপর স্থির হয়েছে তিনি দেশের এই সংকটময় মুহূর্তে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। আজ বৃহস্পতিবার রাত ৮টায় প্রধানমন্ত্রী জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী দেশ বিপর্যয়ের মধ্যে এমনটা ঘোষণা করতে পারেন। তাই নাকি সেনাবাহিনী থেকে শুরু করে বিভিন্ন দফতরকে তৈরি থাকতে বলেছে বিপর্যয় মোকাবিলার জন্য। এমনকি বায়ুসেনাকেও প্রস্তুত থাকতে বলা হয়েছে। প্রধানমন্ত্রী কারণে মোকাবিলার বিশেষ তহবিলের কথাও ঘোষণা করতে পারেন জাতির উদ্দেশ্যে ভাষণে। তৃণমূল কংগ্রেসের (TMC) পক্ষ থেকে প্রধানমন্ত্রীর এই উদ্যোগকে তীব্র সমালোচনা করা হয়েছে। দলের রাজ্যসভার দলনেতা ডেরেক ও ব্রায়েন অভিযোগের সুরে বলেছেন যখন সংসদের অধিবেশন চলছে কেন প্রধানমন্ত্রী সেখানে নিজের অবস্থান স্পষ্ট না করে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন ?

করোনা ভাইরাসের সংক্রমণে পৃথিবী জুড়ে মৃত্যুর মিছিল শুরু হয়েছে। এই মুহূর্তে ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ১৫৭। মৃত ৩। কলকাতাতেও আক্রান্ত ১। বিশ্বজুড়ে মৃতের সংখ্যা ছাড়িয়েছে প্রায় ৮০০০। বিভিন্ন রাষ্ট্রে থাকা কমপক্ষে ২৭৬ জন ভারতীয়র শরীরে প্রাণঘাতী করোনা ভাইরাসের সংক্রমণ মিলেছে। বুধবার লোকসভায় করোনা নিয়ে প্রশ্নোত্তর পর্বে এমনটাই জানান বিদেশমন্ত্রকের প্রতিমন্ত্রী ভি মুরলীধরণ। তিনি বলেন, “২৭৬ জনের মধ্যে শুধুমাত্র ইরানেই ২৫৫ জন নোভেল করোনায় আক্রান্ত হয়েছেন। সংযুক্ত আরব আমিরশাহিতে আক্রান্ত ভারতীয়র সংখ্যা ১২।”

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *