নিজস্ব প্রতিনিধি।
করোনা ভাইরাসের (Cooronavirus) আতঙ্কের গ্রাসে এবার রাজ্য সরকারের সদর দপ্তর নবান্নে। পশ্চিমবঙ্গের প্রথম করোনা ভাইরাস আক্রান্ত যুবকের মা রাজ্য সরকারের উচ্চ পদস্থ আমলা। বর্তমানে তিনি নবান্নে কর্মরত। ওই আমলা নিজেও বর্তমানে বেলেঘাটা আইডি-র (Beleghata I’d) আইসোলেশন ওয়ার্ডে ভর্তি । রবিবার ভোরে তাঁর ছেলে লন্ডন থেকে ফিরেছেন। তাঁর ছেলের দেহে করোনাভাইরাসের প্রমাণ মেলে মঙ্গলবার রাতে। সোমবার সারা দিন ওই উচ্চ পদস্থ আমলা নবান্নে এসেছিলেন। তাঁর নিজের অফিসের কর্মীরাও ওই আমলার সংস্পর্শে এসেছেন। সেই কারণেই প্রথম দফায় ওই আমলার অফিসের কয়েক জন কর্মীকে আপাতত গৃহ-পর্যবেক্ষণে থাকতে বলা হয়েছে।
এদিন নবান্নে (Nabanna) তাঁর কক্ষ স্যানিটাইজ করা হয়। তিনি নবান্নে কোথায় কোথায় গিয়েছিলেন, কাদের সঙ্গে দেখা করেছিলেন তার ফুটেজও খতিয়ে দেখছে নবান্ন। ওই যুবকের দেহ থেকে যদি কোনওভাবে করোনা ভাইরাসের সংক্রমণ তাঁর মায়ের দেহে ছড়িয়ে থাকে, তাহলে চিন্তার কারণ রয়েছেই। ফলে আক্রান্ত যুবকের মায়ের সঙ্গে তাঁর বাবা ও গাড়িচালক-সহ ছ’জনকে ভর্তি রাখা হয়েছে বেলেঘাটা আইডি-র আইসোলেশন ওয়ার্ডে। ওই যুবক করোনা আক্রান্ত হয়ে আর কোথায় কোথায় গিয়েছিলেন, কার কার সংস্পর্শে এসেছিলেন, তার একটি তালিকা তৈরি করা হচ্ছে নবান্নে।
সোমবার এমআর বাঙুর হাসপাতালে যে চিকিৎসকের কাছে গিয়েছিলেন ওই যুবক। তাঁর কেবিন এবং হাসপাতাল চত্বরেও জীবাণুমুক্তকরণের কাজ চলেছে পুরোদমে। ওই চিকিৎসক এবং এক রোগী সহায়ককে পাঠানো হয়েছে গৃহ-পর্যবেক্ষণে। আপাতত করোনা নিয়ে ঘোর আতঙ্কে নবান্ন।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news