নিজস্ব প্রতিনিধি :
বিদেশ থেকে দেশে ফিরেছিলেন। এয়ারপোর্ট কতৃপক্ষ তাঁকে ভর্তি করেছিল হাসপাতালে। করোনা ভাইরাস (Cooronavirus) সংক্রমণের সন্দেহে। করেছিল, যেমন সন্দেহজনক সকলকেই করা হচ্ছে। দিল্লির সফদরজঙ হাসপাতাল তাঁকে আইসোলেসনে রেখেছিল। তাঁকে পরীক্ষা করে, পরীক্ষার রিপোর্টের জন্য অপেক্ষা করা হচ্ছিল, যেমন হয়।
কিন্তু এক্ষেত্রে যা হল, তার জন্য প্রস্তুত ছিলেন না কেউ। থাকার কথাও নয়। হাসপাতালের সাত তলা থেকে ঝাঁপ মেরে আত্মহত্যা করলেন করোনা সন্দেহে আইসোলেসনে থাকা ওই ব্যক্তি।
প্রাথমিক তদন্তে পুলিশ আত্মহত্যা বলেই জানিয়েছে।
কিন্তু কেন? এই প্রশ্নই এখন বড় হয়ে উঠেছে ওই ব্যক্তির আত্মীয়স্বজন, হাসপাতাল কর্তৃপক্ষ, পুলিশ সকলের কাছেই। তাঁর শরীরে করোনা ভাইরাস সত্যিই আছে কিনা তা না জেনেই তিনি এইভাবে নিজেকে শেষ করে দিলেন কেন? শুধুমাত্র করোনা আতঙ্কে নাকি অন্যকিছু? করোনা রিপোর্ট যদি পজিটিভও হত তাহলেই বা কি? বেশিরভাগ আক্রান্তই সুস্থ হয়ে বাড়ি ফিরে যাচ্ছেন, তিনিও যেতেন। মৃত্যু কে বরন করে নেবার মত সিদ্ধান্ত কেন নিতে হল তাঁকে? তদন্ত শুরু করেছে পুলিশ।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news