নিজস্ব প্রতিনিধি।
স্বরাষ্ট্র দফতরের আমলার লন্ডন ফেরত পুত্রের সৌজন্যে মঙ্গলবার রাত থেকে বুধবার দিনভর সরগরম ছিল রাজ্য প্রশাসন। বেলেঘাটা আইডি হাসপাতালে তাঁকে ভর্তি করার পাশাপাশি, ওই আমলা সহ পরিবারের চারজনকে রাখা হয়েছিল চিকিৎসকদের পর্যবেক্ষণে। বুধবার রাতে বেলেঘাটা আইডি স্বস্তি দিয়ে জানিয়েছে, পরিবারের সদস্যদের শরীরে পাওয়া যায়নি করোনা ভাইরাস। করােনা আক্রান্ত তরুণের মা, বাবা, গাড়ির চালক ও পরিচারিকার লালরস পরীক্ষার পর তা নেগিটিভ ধরা পড়েছে বলে সাফ জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
যদিও, এখনই হাসপাতাল থেকে তাদের ছাড়া হচ্ছে না । আগামী ১৪ দিন তাদের থাকতে হবে রাজারহাটের কোয়ারেনটাইনে চিকিৎসকদের পর্যবেক্ষণে। মঙ্গলবার রাতে জানা গিয়েছিল, রাজ্য সরকারের উচচ পদস্থ আমলার লন্ডন ফেরৎ পুত্র করােনা আক্রান্ত হয়েছেন। ওই তরুণকে বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি করার পাশাপাশি , স্বরাষ্ট্র দফতরের ওই পদস্থ আমলা, তাঁর চিকিৎসক স্বামী, গাড়ির চালক সহ বাড়ির পরিচারিকাকে পাঠানাে হয় পর্যবেক্ষণে । তাদের প্রত্যেকের লালারসের নমুনা পাঠানাে হয় পরীক্ষার জন্য ।
এদিন রাতে হাসপাতালের রিপাের্টে জানা যায়, তাদের কারও শরীরে মেলেনি করােনা সংক্রমণের চিহ্ন। যেহেতু ওই তরুণের খুব কাছাকাছি ছিলেন ওই চারজন। তাই তাদের রাখা হবে কোয়ারেনটাইনে। ফের তাদের লালরসের নমুনা পরীক্ষা করা হবে। সেই পরীক্ষায় ফলাফল নেগিটিভ হলে, তবেই কোয়ারেনটাইন থেকে ছাড়া হবে তাদের।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news