নিজস্ব প্রতিনিধি।
“করোনা ভাইরাসের আক্রমণের মোকাবিলায় পশ্চিমবঙ্গ সরকারের প্রস্তুতি যথেষ্ট নয়।” বুধবার সাংবাদিক সম্মেলন করে এমনটাই অভিযোগ করলেন সিপিএমের (CPM) রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র (Suryakanta Mishra)। এদিন সূর্যকান্ত বলেন, “আক্রান্তের সংখ্যা শতাংশের হিসেবে কম হলেও তা যথেষ্টই উদ্বেগের কারণ। প্রয়োজনীয় মাক্সের অপ্রতুল। কোনও পরিকল্পনাই করা হয়নি।”
করোনা মোকাবিলায় জনসচেতনতার ওপর জোর দেন তিনি। পাশাপাশি, এদিন সরব হন সিপিএমের রাজ্য সম্পাদক। বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু’-র অনুমোদিত মাক্স ব্যবহারের ওপর জোর দেন তিনি। সূর্যকান্ত মিশ্র বলেছেন, “যে কোনও মাক্স ব্যবহার কিংবা একটি মাক্স অধিক বার ব্যবহার করা বিজ্ঞানসম্মত নয়। সচেতনতার সঙ্গে বিষয়গুলি জেনেই তা করা উচিত।”
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news