নিজস্ব প্রতিনিধি।
“মুখ্যমন্ত্রিত্বের জন্য উতলা হবেন না।” মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানকে তীব্র কটাক্ষ করলেন বর্তমান মুখ্যমন্ত্রী কমলনাথ (Kamalnath)। করোনা ভাইরাসের দাপটে মধ্যপ্রদেশে আস্থা ভোট আপাতত স্থগিত করে দিয়েছেন স্পিকার। কিন্তু, তাতেও দমে না গিয়ে বিজেপি শীর্ষ আদালতে দ্রুত আস্থা ভোট করার জন্য দরবার করেছেন। সঙ্গে মধ্যপ্রদেশের কংগ্রেস সরকার সংখ্যালঘু হয়ে পড়েছে বলে জোর প্রচার করেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান (Shivraj Singh Chouhan)।
তাঁর এমন প্রচারকে তীব্র সমালোচনা করে কমলনাথ বলেছেন, “মুখ্যমন্ত্রী হওয়ার জন্য এত উদগ্রীব হবেন না। আপনাকে বড় অধৈর্য হবেন না। শুধু মাত্র অর্থের বিনিময়ে বিধায়ক কিনে মধ্যপ্রদেশের নির্বাচিত কংগ্রেস সরকারকে ভাঙতে চাইছে বিজেপি। এতই যদি আপনাদের সাহস থাকত, তাহলে বিধায়কদের কর্ণাটকের গোপন ডেরায় রাখতে হত না। সাহস থাকলে ভোপালে রাখা হত তাদের।” এপ্রসঙ্গে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী বিজেপির অভ্যন্তরীণ লড়াইকেও উস্কে দিয়েছেন। শিবরাজ সিং চৌহানকে উদ্দেশে তিনি বলেছেন, “আপনি ছাড়াও আপনার দলে আরও তিন-চার জন মুখ্যমন্ত্রীর দাবিদার রয়েছেন। যাদের নাকি এখন রাতের ঘুম অবধি হচ্ছে না। তাঁরাও নাকি এই ভ্রান্ত ধারণা নিয়ে রয়েছেন যে তাদের হাতেই নাকি সংখ্যাগরিষ্ঠতা রয়েছে।”
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news