Breaking News
Home / TRENDING / গুজবে কান নয়, বাজার বন্ধের সিদ্ধান্ত এখনও হয় নি, জানালেন রবীন্দ্রনাথ কোলে

গুজবে কান নয়, বাজার বন্ধের সিদ্ধান্ত এখনও হয় নি, জানালেন রবীন্দ্রনাথ কোলে

নিজস্ব প্রতিনিধি।

সারা বিশ্বের পাশাপাশি মারন করোনা ভাইরাসের (Cooronavirus) থাবা বসিয়েছে এই দেশেও। আক্রান্তের সংখ্যা কম হলেও ইতিমধ্যেই তিনজনের মৃত্যুর ঘটনায় নড়েচড়ে বসেছে কেন্দ্র থেকে রাজ্য। এমন অবস্থায় মহানগরী কলকাতাতে করোনা আক্রান্ত এক যুবকের বেলেঘাটা আইডি তে ভর্তির ঘটনার পর আরো বেশি তৎপর হয়েছে রাজ্য সরকার। একদিকে যেমন হ্যান্ড স্যানিটাইজার আর মাস্কের কালোবাজারি বন্ধ করতে শহরের রাস্তায় নেমেছে এনফোর্সমেন্ট বিভাগ, অন্যদিকে গুজব রুখতে রীতিমতো তৎপর টাস্কফোর্সের কর্তারা।

করোনা সংক্রমণের জেরে বন্ধ হতে পারে কোলে মার্কেট, নন্দরাম মার্কেট, বড়বাজার সহ মহানগরের বাজার গুলি, এমনই গুজব ছড়ানোয় নড়েচড়ে বসল টাস্কফোর্স। টাস্কফোর্সের সদস্য রবীন্দ্রনাথ কলে স্পষ্ট জানান, এখনো পর্যন্ত নবান্নের তরফ থেকে এমন কোন নির্দেশিকা জারি হয়নি। পাশাপাশি তিনি সাধারণ মানুষকে অনুরোধ করেন গুজবে কান না দেওয়ার জন্য। বাজারগুলি বন্ধের পরিস্থিতি তৈরি হলে ঘটতে পারে অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, সাধারণ মানুষের এই আশঙ্কা দুর করতেই এমন বার্তা দিলেন টাস্কফোর্স কর্তা।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *