নিজস্ব প্রতিনিধি।
ফাঁসির আগেও ফের নয়া আপিল নিয়ে আদালতের দ্বারস্থ হলেন নির্ভয়া কাণ্ডের (Nirbhya Case) দোষীরা। আগামী ২০ মার্চ তিহাড় জেলে ভোর সাড়ে ৫টায় ফাঁসি হওয়ার কথা নির্ভয়া গণধর্ষণ কাণ্ডে দোষী সাব্যস্ত অক্ষয় ঠাকুর, পবন গুপ্ত, মুকেশ সিং এবং বিনয় শর্মার। কিন্তু তার ঠিক দু’দিন আগে ১৮ মার্চ দিল্লির পাতিয়ালা হাউস কোর্ট এবং সুপ্রিম কোর্টে দোষীদের আইনজীবী এপি সিং নতুন পিটিশন দাখিল করেছেন। পবন গুপ্তর তরফে একটি কিউরেটিভ পিটিশন সুপ্রিম কোর্টে দাখিল করা হয়েছে। এবং অক্ষয় ঠাকুরের তরফে রাষ্ট্রপতির কাছে দ্বিতীয়বার প্রাণভিক্ষার আর্জি জানানো হয়েছে।
কিউরেটিভ পিটিশনে পবন গুপ্ত দাবি করেছে ঘটনার সময় সে নাবালক ছিল। আর গত মঙ্গলবার রাষ্ট্রপতির কাছে দ্বিতীয়বারের জন্য প্রাণভিক্ষার আর্জি জানিয়েছে অক্ষয় ঠাকুর। উল্লেখ্য, এর আগেও অক্ষয়ের একটি প্রাণভিক্ষার আর্জি খারিজ করেছিলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। বুধবার পবন গুপ্তর কিউরেটিভ পিটিশন নিয়ে কোনও শুনানি হয়নি দিল্লি আদালতে। বৃহস্পতিবার দুপুর ১২টায় আদালতে শুনানি হবে বলে জানিয়েছেন বিচারপতি।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news