নিজস্ব প্রতিনিধি।
করোনা ভাইরাসের সংক্রমনের কারণে অঙ্গনওয়াড়ি (ICDS) কেন্দ্রগুলোতে আপাতত মিড-ডে-মিল বন্ধ রাখা হয়েছে। এমন পরিস্থিতিতে শিশুর অপুষ্টির শিকার সে বিষয়ে উদ্বেগ প্রকাশ করল সুপ্রিম কোর্ট। বুধবার সুপ্রিম কোর্টের (Supreme Court) প্রধান বিচারপতি এস এ বোরদের বেঞ্চে এই মামলার শুনানি হয়। মামলার শুনানিতে বিচারপতিদের বেঞ্চ, দেশের বিভিন্ন অঙ্গনওয়াড়ি কেন্দ্রে মিড ডে মিল দেওয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। শীর্ষ আদালত জানতে চেয়েছে, কিভাবে ডে মিলের মালপত্র আনা হচ্ছে স্কুলগুলিতে।
বিচারপতিরা উদ্বেগ প্রকাশ করে জানিয়েছেন, করোনা ভাইরাসের আক্রমণে যে দেশের বেশিরভাগ ক্ষেত্রেই অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলি বন্ধ করে দেওয়া হয়েছে। এর ফলে শিশুরা পুষ্টি থেকে তারা বঞ্চিত হতে পারে। শীর্ষ আদালতের মতে, “একটি সংকটজনক পরিস্থিতি মোকাবিলা করার সময়, পরিস্থিতি অন্য সংকট সৃষ্টি করতে না পারে। প্রসঙ্গত, করোনা ভাইরাসের সংক্রমণ রুখতে প্রত্যেকটি রাজ্যের সরকার স্কুল-কলেজসহ অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলি বন্ধ রেখেছে। স্কুল-কলেজ অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতে সমাগমের কারণেই এই সিদ্ধান্ত বলে জানানো হয়েছে। এমন পরিস্থিতিতে যাতে শিশুরা যাতে অপুষ্টির শিকার না হন সেদিকেই ইঙ্গিত করেছেন বিচারপতিরা।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news