Breaking News
Home / TRENDING / করোনা নিয়ে গুজব ছড়ালে আইনানুগ ব্যবস্থা নেবে কলকাতা পুলিশ

করোনা নিয়ে গুজব ছড়ালে আইনানুগ ব্যবস্থা নেবে কলকাতা পুলিশ

নিজস্ব প্রতিনিধি।

করোনা সংক্রান্ত মিথ্যা খবর ও গুজব ছড়ালে প্রয়োজনে আইনত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়ে দিল কলকাতা পুলিশ (Kolkata Police)। বুধবার কলকাতার পুলিশ কমিশনার অনুজ শর্মা বুধবার সোশাল মিডিয়া পোস্টে এই কলকাতাবাসীর উদ্দেশ্যে এই বার্তা দিয়েছেন। তিনি বলেছেন, “অনুরোধ, সত্যতা যাচাই না করে অযথা করোনা-সংক্রান্ত মেসেজ ফরোয়ার্ড করবেন না। সোশ্যাল মিডিয়ায় আমরা এ ধরনের পোস্টের উপর নজর রাখছি। যাঁরা মিথ্যে খবর/ গুজব ছড়াবেন, তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

সোমবারই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন, করোনা-মোকাবিলায় পশ্চিমবঙ্গ সরকার ২০০ কোটি টাকার তহবিল গড়েছে। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে সমস্ত, প্রেক্ষাগৃহ, ক্রীড়াঙ্গন ৩১ মার্চ পর্যন্ত বন্ধ রাখা হচ্ছে। এছাড়াও শিক্ষা প্রতিষ্ঠান ৩১ মার্চ পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত হলেও, পরে তা বাড়িয়ে ১৫ এপ্রিল পর্যন্ত করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু ওইদিনের সাংবাদিক সম্মেলনে গুজব না ছড়াতে অনুরোধ করেন মুখ্যমন্ত্রী। কলকাতা পুলিশের পক্ষে গুজব ছড়ানোর বিরুদ্ধে ব্যবস্থা নেবে বলে জানিয়ে দেওয়া হল।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *