নিজস্ব প্রতিনিধি।
ভারতবর্ষে করোনা ভাইরাসে আক্রান্তের গ্রাফ উর্দ্ধমুখী। এই পরিস্থিতিতে উত্তর প্রদেশ সরকার করোনা আক্রান্তদের বিনা পয়সায় চিকিৎসা করার কথা ঘোষণা করল। শুধু আক্রান্তদেরই নয় করোনা সন্দেহে যারা হাসপাতালে আসবেন তাদের প্রয়োজনীয় পরীক্ষাও হবে সম্পূর্ণ বিনামূল্যে।
কেন্দ্রীয় সরকারের আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায় যাঁরা রয়েছেন তাঁরা তো বিনামূল্যের চিকিৎসা পাচ্ছেনই, তাঁরা ছাড়াও যোগীর রাজ্যে সকলেই করোনার পরীক্ষা ও চিকিৎসা পরিষেবা পাবেন পকেটের টাকা খরচ না করেই।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news