নিজস্ব প্রতিনিধি।
আগামী ১৪ দিন গৃহবন্দী হয়ে নিজস্ব কোয়ারেন্টাইনে থাকবেন যাদবপুরের সাংসদ তথা অভিনেত্রী মিমি চক্রবর্তী (Mimi Chakroborty)। সরকারি নির্দেশিকা মেনেই এই সিদ্ধান্ত তিনি। পাশাপাশি বন্ধ করে দেওয়া হয়েছে সাংসদের পাটুলির অফিসও। লন্ডন থেকে ফিরে মিমি বলেছিলেন, “সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে আমি আত্মীয়দেরও সঙ্গে এই মুহূর্তে দেখা করব না।”
টলিউডে গুঞ্জন ছিল বসিরহাটের সাংসদ তথা অভিনেত্রী নুসরত জাহানও গৃহবন্দি হয়ে কোয়ারেন্টাইন রয়েছেন। বুধবার রাতে নুসরাত জাহানের (Nusrat Jahan) পক্ষ থেকে জানানো হয়েছে, কোনভাবেই কোয়ারেন্টাইন নেই তিনি। সুস্থভাবে ছবি আঁকছেন, যোগ ব্যায়াম করছেন। পাশাপাশি নিজের লোকসভা কেন্দ্রের উন্নয়নমূলক কাজের দিকে নজর রেখেছেন তিনি। যাবতীয় গুঞ্জনকে গুজব বলে উড়িয়ে দিয়েছেন এই অভিনেত্রী।
‘বাজি’ ছবির শুটিংয়ের জন্য লন্ডন গিয়েছিলেন মিমি ও জিৎ। এই ছবির প্রযোজক স্বয়ং জিৎ। বুধবার দমদম বিমানবন্দরে নামার পর তাদের চোখে মুখে ধরা পড়েছে করোনা আতঙ্ক। অভিনেতা জিৎ মেডিকেটেড মাস্ক পড়েছিলেন। যদিও, মিমি ছিলেন মাস্ক ছাড়াই। জানা গিয়েছে, জিৎ ও মিমি উভয়ই আইশোলেশনে থাকবেন। করোনা আতঙ্কের জেরে লন্ডন থেকে শুটিং শেষ না করেই কলকাতায় ফিরেছেন মিমি। বুধবার সকালে দুবাই থেকে কলকাতায় ফেরেন তিনি।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news