নিজস্ব প্রতিনিধি।
গভীর রাতে বহরমপুরে খুন হয়ে গেলেন এক তৃণমূল নেতা। নিহত তৃণমূল (TMC) নেতার নাম চিরঞ্জিত চক্রবর্তী। জানা গিয়েছে, মঙ্গলবার গভীর রাতে বহরমপুর তৃণমূলের টাউন সভাপতি নাড়ুগোপাল মুখোপাধ্যায়ের সঙ্গে দেখা করে বাইকে চেপে বাড়ি ফিরছিলেন তিনি। ফেরার পথেই আচমকাই তাঁকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। ঘটনাস্থলে লুটিয়ে পড়েন তিনি।
হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। কি কারনে এমন খুনের ঘটনা ঘটল তা নিয়ে তদন্ত করে দেখছে মুর্শিদাবাদ জেলার পুলিশ। খুনের পিছনে কোনও রাজনৈতিক অভিসন্ধি রয়েছে কিনা, বা কোনও ব্যক্তিগত আক্রোশের ফলেই তৃণমূল নেতা চিরঞ্জিত চক্রবর্তীকে প্রাণ হারাতে হল কিনা। তাও খতিয়ে দেখছে পুলিশ আধিকারিকরা। খুনের পর থমথমে বহরমপুর শহর।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news