নিজস্ব প্রতিনিধি।
ছয়মাসের রেশন একসঙ্গে তোলা যাবে। বুধবার এমনটাই জানিয়েছেন কেন্দ্রীয় খাদ্য ও গণবণ্টন মন্ত্রী রামবিলাস পাসোয়ান (Rambilas Paswan)৷ তিনি জানিয়েছেন, এবার থেকে রেশনে একবারে ছয় মাসের খাদ্যশস্য তোলা যাবে৷ দেশের ৭৫ কোটি মানুষ গণবণ্টন সিস্টেমের আওতায় পড়েন। এবার থেকে চাইলে তাঁরা ছয় মাসের খাদ্যশস্য একেবারেই মজুত করতে পারবেন। এতদিন পর্যন্ত দু’মাসের খাদ্যশস্য একবারে মজুত করার নিয়ম ছিল। তবে করোনা সতর্কতায় সেই মেয়াদ বাড়িয়ে ছ’মাস করা হয়েছে।
রামবিলাস পাসওয়ান আরও বলেন, “সরকারের গুদামে যথেষ্ট পরিমাণ খাদ্যশস্য মজুত রয়েছে। তাই সমস্ত রাজ্য সরকার ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে বলা হয়েছে গরিব মানুষ যেন রেশনে একবারে ৬ মাসের খাদ্যশস্য মজুত করতে পারেন সেদিকে নজর রাখতে।’ কেন্দ্রীয় মন্ত্রী বলেছেন, “আপাতত সরকারের গুদামে ৪৩৫ লক্ষ টন খাদ্যশস্য মজুত রয়েছে। যার মধ্যে ২৭২.১৯ লক্ষ টন চাও এবং ১৬২.৭৯ লক্ষ গম রয়েছে।” তাঁর কথায়, আসন্ন এপ্রিল মাসের ক্ষেত্রে গণবন্টন ব্যবস্থার জন্য প্রয়োজন ১৩৫ লক্ষ টন চাল আর ৭৪.২ লক্ষ টন গম।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news