Breaking News
Home / রাজনীতি (page 354)

রাজনীতি

আরামবাগের তৃণমূলের পঞ্চায়েত ছিনিয়ে নিলেন মুকুল

নিজস্ব সংবাদদাতা। আরামবাগ লোকসভার অধীন বেশ কয়েকটি পঞ্চায়েত তৃণমূলের হাত থেকে ছিনিয়ে নিলেন বিজেপি নেতা মুকুল রায়। মঙ্গলবার রাজ্য বিজেপির সদর কার্যালয়ে হুগলির দুটি গ্রাম পঞ্চায়েতের দখল নিল বিজেপি। পুরশুড়ার তালপুর ও তারকেশ্বরের চাঁপাডাঙা গ্রাম পঞ্চায়েতের সমস্ত তৃণমূল সদস্য যোগ দিলেন বিজেপি-তে। মুকুল রায় বলেন “আরামবাগে লোকসভা ভোটে ৩৬ ইভিএম …

আরও পড়ুন »

অকারণে আটক করে পরে বিজেপি নেতাকে ছেড়ে দিল পুলিশ

নিজস্ব সংবাদদাতা। অকারণে বিজেপি নেতা তপন রায়কে হয়রানির অভিযোগ উঠল জোড়াসাঁকো থানার বিরুদ্ধে। মঙ্গলবার সকালে বিজেপি নেতা তথা আরামবাগের বিজেপি প্রার্থী তপন রায়কে হঠাৎ আটক করে জোড়াসাঁকো থানার পুলিশ।‌ যদিও পরে বিজেপি নেতারা থানায় গিয়ে তাঁকে ছাড়িয়ে নিয়ে আসে বলেই খবর। তবে আটকের কারণ নিয়ে সন্দিহান বিজেপি নেতৃত্ব। অভিযোগ প্রসঙ্গে …

আরও পড়ুন »

রাজ্যে ভোট পরবর্তী হিংসা হয়েছে, ‘সবাইকে’ ক্ষতিপূরণ দেবেন মুখ্যমন্ত্রী

ওয়েব ডেস্ক: শেষ পর্যন্ত ভোট পরবর্তী হিংসার কথা মানলেন মমতা। তবে তাঁর মতে সাম্প্রতিক হিংসায় ১২ নয়, মৃত্যু হয়েছে ১০ জনের। এদিন সংঘর্ষে যাদের মৃত্যু হয়েছে তাঁদের পরিবারের দেখভালের জন্য চিফ সেক্রেটারিকে নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। প্রসঙ্গত, ভোটের ফলাফল বের হবার পর এই প্রথম মুখ্যমন্ত্রীকে তার পুরনো মেজাজে পাওয়া গেল। এদিন …

আরও পড়ুন »

রাজ্যপালের মুখে রাষ্ট্রপতি শাসন, চুড়ি পরে বসে নেই, হুঙ্কার মমতার

ওয়েব ডেস্ক: তিনি চুরি পরে বসে নেই। রাজ্যে রাষ্ট্রপতি শাসন প্রসঙ্গে রাজ্যপালের মন্তব্যের জেরে হুঙ্কার মমতার। এদিন মহা সমারহে বিদ্যাসাগর কলেজে বিদ্যাসাগর মূর্তি পুনপ্রতিষ্ঠা করেন মুখ্যমন্ত্রী। সেখানেই রাজ্যপালের বক্তব্য নিয়ে তোপ দাগেন তিনি। প্রসঙ্গত, রাজ্যের সাম্প্রতিক উত্তেজনার পর দিল্লি গিয়ে মোদির সঙ্গে বৈঠক করেন রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী। পাশাপাশি তিনি মন্তব্য …

আরও পড়ুন »

হিংসার রাজনীতি বন্ধ করুন, রাজ্য ও কেন্দ্রের শাসককে শান্তির বাণী অধীরের

নীল রায়। বাংলায় তৃণমূল-বিজেপি দু’পক্ষকেই হিংসার রাজনীতি বন্ধ রাখা আবেদন জানালেন বহরমপুরের সাংসদ কংগ্রেস নেতা অধীর চৌধুরী। মঙ্গলবার সোশ্যাল মিডিয়ায় ৫ মিনিটের একটি ভিডিও পোস্ট করেন তিনি। সেখানেই অধীর দু’পক্ষের কাছে এমনই বার্তা দেন। তবে ভোট পরবর্তী হিংসা নিয়ে তাঁর বক্তব্য, “ভারতবর্ষের কোথাও ভোট পরবর্তী হিংসায় প্রাণহানি হচ্ছে না। শুধুমাত্র …

আরও পড়ুন »

সন্দেশখালি গিয়ে মমতাকে খুনি বললেন মুকুল

নিজস্ব সংবাদদাতা। সন্দেশখালিতে নিহত বিজেপি কর্মীদের পরিবারবর্গের সঙ্গে দেখা করার পর রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে খুনী বললেন বিজেপি নেতা মুকুল রায়।মঙ্গলবার সকালে কলকাতা থেকে সন্দেশখালি রওনা হন প্রাক্তন রেলমন্ত্রী। সেখানে গিয়ে নিহত বিজেপি কর্মীদের পরিবারের সঙ্গে কথা বলার পাশাপাশি এলাকার বিজেপি কর্মীদের সঙ্গেও কথা বলে পরিস্থিতি জানার চেষ্টা করেন মুকুল। …

আরও পড়ুন »

বিজেপি করলে শাস্তি পেতে হবে, তৃণমূলের হুমকি বর্ধমানে

নিজস্ব সংবাদদাতা। “বিজেপি করা যাবে না।বিজেপি করলে শাস্তি হবে।” এমনই হুমকির মুখে পড়তে হল বর্ধমান জেলার এক বিজেপি নেতাকে। সোমবার রাতের অন্ধকারে বিজেপির মন্ডল সভাপতির বাড়ি লক্ষ্য করে মূহুর্মুহু বোমাবাজি করার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। পূর্ব বর্ধমানের রায়ান ১ নং গ্রাম পঞ্চায়েতের নাড়ী বেলবাগান এলাকার ঘটনা।বিজেপির মন্ডল সভাপতি সঞ্জয় দাসের …

আরও পড়ুন »

এনআরএস হাসপাতালে ধুন্ধুমার, বন্ধ পরিষেবা

নিজস্ব সংবাদদাতা। আবারও রোগীমৃত্যুকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠল এনআরএস হাসপাতাল। সোমবার রাতে রোগী মৃত্যুকে কেন্দ্র করে জুনিয়র ডাক্তারদের সঙ্গে রোগীর পরিবারের হাতাহাতিতে রণক্ষেত্রে পরিনত হয় এনআরএস। জানা গিয়েছে রবিবার রাতে ট্যাঙরার বিবি বাগানের বাসিন্দা মহম্মদ সাহিদকে (৬৫) হাসপাতালে ভর্তি করা হয়। তাঁর পরিবারের অভিযোগ, এদিন বিকেলের পর থেকে রোগীর …

আরও পড়ুন »

কোচবিহারে আক্রান্ত তৃণমূলের ছাত্রনেতা

নিজস্ব সংবাদদাতা। কোচবিহার জেলা তৃণমূল সভাপতির ওপর হামলার ঘটনা ঘটল। সোমবার রাত ৮টা নাগাদ মাথাভাঙ্গার সুটুঙ্গা ব্রিজের কাছে একটি দোকানে যান জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি নরেন্দ্রচন্দ্র দত্ত। অভিযোগ, সেই সময় বিজেপির দুষ্কৃতীরা বাইক নিয়ে এসে হামলা চালায় ওই ছাএনেতার ওপর। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন তৃণমূল কর্মীরা। পরিস্থিতি বেগতিক …

আরও পড়ুন »

আবার উত্তপ্ত ভাটপাড়া, নিহত ১

নীল রায়। আবার উত্তপ্ত হয়ে উঠলো ভাটপাড়া। সোমবার রাতে কাঁকিনাড়ার বারুইপাড়া অঞ্চলে ১৩ নম্বর ওর্য়াডে বোমার আঘাতে ঘটনাস্থলেই একজন নিহত হন এবং তিনজনকে গুরুতর আহত অবস্থায় স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতাল সুত্রের খবর, তাদের অবস্থা খুবই আশঙ্কাজনক। সোমবার রাত সাড়ে দশটা নাগাদ এই ঘটনাটি ঘটে। মৃতের নাম মহম্মদ হালিম। …

আরও পড়ুন »

সন্দেশখালির ঘটনা ভুলে বিয়ের আনন্দে মেতে বসিরহাটের সাংসদ নুসরাত

নীল রায়। কথা ছিল একটা ফোন করলেই পৌঁছে যাবেন বসিরহাটে। কিন্তু ৫টি তাজা প্রাণহানিও তাঁকে আনতে পারেনি শোকস্তব্ধ সন্দেশখালিতে। তিনি বসিরহাটের সদ্য জয়ী সাংসদ অভিনেত্রী নুসরাত জাহান। কোথাও স্বজন হারানোর বুকফাটা আর্তনাদ, কোথাও বা চাপা উদ্বেগ! ঘটনার পর থেকে যেন থমথমে গোটা বসিরহাট। ঘটনার ৪৮ ঘণ্টার মধ্যে কেবলমাত্র একটি ছোট্ট …

আরও পড়ুন »

সন্দেশখালির ঘটনা ভেড়ি দখলের রাজনীতির ফসল, অভিযোগ সোমেনের

নীল রায়। কোনও রাজনৈতিক সংঘর্ষ নয়, সন্দেশখালির ঘটনা আসলে ভেড়ি দখলের রাজনীতির ফসল! এমনটাই মন্তব্য করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র। সোমবার রাতে এক প্রেস বিবৃতি জারি করা হয় প্রদেশ কংগ্রেসের দপ্তর থেকে। সেখানে এই ঘটনাকে ভেড়ি দখলের রাজনীতি বলে মন্তব্য করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি। সোমেন বলেন, “সন্দেশখালি ঘটনা যত …

আরও পড়ুন »

বিধাননগর কর্পোরেশনের মেয়র সহ ২৫ কাউন্সিলর গরহাজির, অস্বস্তি তৃণমূলে

নিজস্ব সংবাদদাতা। বিজেপি নেতা মুকুল রায়কে প্রথমে নিজের বাড়িতে লুচি আলুর দম খাইয়ে, পরে অনুষ্ঠান বাড়িতে পাশাপাশি বসে খিচুড়ি বেগুন ভাজা খেয়ে দলের অস্বস্তি বাড়িয়েছেন বিধাননগরের মেয়র সব্যসাচী দত্ত। এবার সেই অস্বস্তির তালিকায় নতুন সংযোজন। সোমবার দুপুরে বোর্ড মিটিং ডাকা হয়েছিল বিধাননগর কর্পোরেশনের সদর দফতরে। কিন্তু সেখানে উপস্থিতই হলেন না …

আরও পড়ুন »

ব্যর্থতার দায় নিয়ে অবিলম্বে পদত্যাগ করা উচিত ‘তৃণমূলের মুখ্যমন্ত্রী’ মমতার: মুকুল

ওয়েব ডেস্ক: চাণক্যর যুক্তিসংহার। মুকুল রায় মোক্ষম কটাক্ষ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। এদিন তিনি বলেন, পুলিশ যখন রাজ্যের মুখ্যন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রীর কথা শুনছে না, তখন তাঁর অবিলম্বে পদত্যাগ করা উচিত। প্রসঙ্গত, এদিন বসিরহাটের উত্তেজনার নবান্নে প্রশাসনিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী। বৈঠক করেন জেলা শাসক ও পুলিশ সুপারদের সঙ্গে। বৈঠক শেষে মমতা বন্দ্যোপাধ্যায় …

আরও পড়ুন »

মমতার পর সুজনের সঙ্গে বৈঠক কুনালের

নীল রায়: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পর, বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তীর সঙ্গে বৈঠক করলেন প্রাক্তন রাজ্যসভার সাংসদ তথা সাংবাদিক কুনাল ঘোষ। সোমবার বিধানসভায় বাম পরিষদীয় দলের ঘরে আচমকাই দেখা যায় কুণালকে। সেই সময় বাম পরিষদীয় দলের ঘরে বসে ছিলেন সুজন চক্রবর্তীর ছাড়াও কামারহাটির বিধায়ক মানস মুখোপাধ্যায়, উত্তর দমদমের বিধায়ক তন্ময় …

আরও পড়ুন »

বাংলায় দাঙ্গা বাধানোর পরিকল্পনা বিজেপি ও কেন্দ্রের, বিস্ফোরক মমতা

ওয়েব ডেস্ক: বাংলাকে অশান্ত করার পরিকল্পনা নিয়েছে বিজেপি। এই কাজে তাদের সঙ্গে রয়েছে কেন্দ্রীয় সরকারও। এমনই বিস্ফোরক অভিযোগ করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতার ভাষায়, বাংলাকে গুজরাত বানানোর চেষ্টা চলছে। প্রশাসনিক কর্তাদের সঙ্গে নবান্নে আজকের বৈঠকের পর মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় সরকার ও কেন্দ্রের শাসকদল বিজেপিকে যৌথভাবে আক্রমণ শানান। একই সঙ্গে জানিয়ে দেন, …

আরও পড়ুন »