নিজস্ব সংবাদদাতা। আবারও রোগীমৃত্যুকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠল এনআরএস হাসপাতাল। সোমবার রাতে রোগী মৃত্যুকে কেন্দ্র করে জুনিয়র ডাক্তারদের সঙ্গে রোগীর পরিবারের হাতাহাতিতে রণক্ষেত্রে পরিনত হয় এনআরএস। জানা গিয়েছে রবিবার রাতে ট্যাঙরার বিবি বাগানের বাসিন্দা মহম্মদ সাহিদকে (৬৫) হাসপাতালে ভর্তি করা হয়। তাঁর পরিবারের অভিযোগ, এদিন বিকেলের পর থেকে রোগীর শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। চিকিৎসকদের ডাকাডাকি করলেও তারা কেউ সময় মতো মুমূর্ষু রোগীর চিকিৎসা করতে আসেননি। পরিবারের দাবি, চিকিৎসকদের গাফিলতিতেই মৃত্যু হয় মহম্মদ সাহিদের। তারপরেই চিকিৎসকদের প্রতি মারমুখী হয়ে ওঠে উত্তেজিত জনতা। রোগীর পরিবারের অভিযোগ, তাদের লোকজনকে ফেলে বেধড়ক মারধর করে জুনিয়র চিকিৎসকরা। এরপর দলে দলে লাঠি ইট নিয়ে হাজির হয় দুই পক্ষই। গেট আটকে বিক্ষোভ দেখান জুনিয়র ডাক্তাররা।ঘটনায় এক জুনিয়র ডাক্তারে মাথা ফেটে যায় বলে জানা গিয়েছে। গুরুতর জখম অবস্থায় তাঁকে নিইরো সায়েন্সে ভর্তি করা হয়েছে। এদিকে, পুলিশ প্রশাসন হস্তক্ষেপ করেও কোনও সুরাহা দিতে পারেনি। জুনিয়র চিকিৎসকরা জানিয়েছেন, মৌখিক আশ্বাসে এবার আর কোনও কিছু সম্ভব নয়। বারবার এমন হামলার ঘটনার স্থায়ী বিহিত করতে হবে। ফলস্বরূপ সরকারী হাসপাতালে পরিষেবা পুরোপুরি বন্ধ।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news