নীল রায়। আবার উত্তপ্ত হয়ে উঠলো ভাটপাড়া। সোমবার রাতে কাঁকিনাড়ার বারুইপাড়া অঞ্চলে ১৩ নম্বর ওর্য়াডে বোমার আঘাতে ঘটনাস্থলেই একজন নিহত হন এবং তিনজনকে গুরুতর আহত অবস্থায় স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতাল সুত্রের খবর, তাদের অবস্থা খুবই আশঙ্কাজনক। সোমবার রাত সাড়ে দশটা নাগাদ এই ঘটনাটি ঘটে। মৃতের নাম মহম্মদ হালিম। সূত্রের খবর, সোমবার রাত সাড়ে দশটা নাগাদ গরমের হাত থেকে বাঁচার জন্য বাড়ির বাইরে বসে ছিলেন এই ব্যাক্তি। পাশেই ছিলেন, তাঁর স্ত্রী রুবী পারভীন। বসে থাকালীনই হঠাৎ দুইজন দুষ্কৃতী এসে তাদের উপর হামলা হামলা চালায় বলে সুত্রের খবর। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news