Breaking News
Home / TRENDING / রাজ্যে ভোট পরবর্তী হিংসা হয়েছে, ‘সবাইকে’ ক্ষতিপূরণ দেবেন মুখ্যমন্ত্রী

রাজ্যে ভোট পরবর্তী হিংসা হয়েছে, ‘সবাইকে’ ক্ষতিপূরণ দেবেন মুখ্যমন্ত্রী

ওয়েব ডেস্ক:

শেষ পর্যন্ত ভোট পরবর্তী হিংসার কথা মানলেন মমতা। তবে তাঁর মতে সাম্প্রতিক হিংসায় ১২ নয়, মৃত্যু হয়েছে ১০ জনের। এদিন সংঘর্ষে যাদের মৃত্যু হয়েছে তাঁদের পরিবারের দেখভালের জন্য চিফ সেক্রেটারিকে নির্দেশ দেন মুখ্যমন্ত্রী।
প্রসঙ্গত, ভোটের ফলাফল বের হবার পর এই প্রথম মুখ্যমন্ত্রীকে তার পুরনো মেজাজে পাওয়া গেল। এদিন হেয়ার স্কুলে বিদ্যাসাগরের মূর্তি উন্মোচনের মঞ্চ দাঁড়িয়ে সংঘর্ষে হত পরিবারকে ‘ক্ষতিপূরণ দেওয়া হবে’ বলে জানান মমতা বন্দ্যোপাধ্যায়। অবশ্য রাজ্যপাল তাঁর ভাষণে মৃতের সংখ্যা ১২ বলায় মুখ্যমন্ত্রী রাজ্যপালের বিরুদ্ধে সরব হন। মূর্তি উন্মোচন মঞ্চ থেকে রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠিকে কড়া ভাষায় সমালোচনা করেন তিনি।
পাশাপাশি বিদ্যাসাগরের মূর্তি উন্মোচন করতে এসে বাংলা ভাষাকে গুরুত্ব দেওয়ার কথা বলেন মুখ্যমন্ত্রী। বলেন, “কেউ মেসেজে থ্যাঙ্কস লিখলে তাঁকে উত্তরে জয় হিন্দ, জয় বাংলা লিখুন। তাহলে বাংলাটাকে গুরুত্ব দেওয়া হবে। নিজের রাজ্যের প্রতি একটু মমত্ব থাকুক।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *