নিজস্ব সংবাদদাতা। আরামবাগ লোকসভার অধীন বেশ কয়েকটি পঞ্চায়েত তৃণমূলের হাত থেকে ছিনিয়ে নিলেন বিজেপি নেতা মুকুল রায়। মঙ্গলবার রাজ্য বিজেপির সদর কার্যালয়ে হুগলির দুটি গ্রাম পঞ্চায়েতের দখল নিল বিজেপি। পুরশুড়ার তালপুর ও তারকেশ্বরের চাঁপাডাঙা গ্রাম পঞ্চায়েতের সমস্ত তৃণমূল সদস্য যোগ দিলেন বিজেপি-তে। মুকুল রায় বলেন “আরামবাগে লোকসভা ভোটে ৩৬ ইভিএম না গণনা না করে আমাদের প্রার্থী তপন রায়কে হারিয়ে দেওয়া হয়েছে। এমনটা দেখে প্রতিবাদ জানিয়ে তাঁরা বিজেপিতে যোগ দিলেন।” যোগদান পর্বে হাজির ছিলেন আরামবাগের পরাজিত বিজেপি প্রার্থী তপন রায়। এদিনই বিজেপিতে যোগ দিলেন অভিনেতা প্রদীপ ধর। মুকুল রায়ের হাত থেকে বিজেপি র পতাকা নিলেন তিনি। টিভির পর্দায় পরিচিত মুখ প্রদীপ। তাঁকে ধরেই বিজেপি টালিগঞ্জে সঙগঠন বাড়ানোর কাজ করবে বলে জানান মুকুল।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news