নিজস্ব সংবাদদাতা। “বিজেপি করা যাবে না।বিজেপি করলে শাস্তি হবে।” এমনই হুমকির মুখে পড়তে হল বর্ধমান জেলার এক বিজেপি নেতাকে। সোমবার রাতের অন্ধকারে বিজেপির মন্ডল সভাপতির বাড়ি লক্ষ্য করে মূহুর্মুহু বোমাবাজি করার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। পূর্ব বর্ধমানের রায়ান ১ নং গ্রাম পঞ্চায়েতের নাড়ী বেলবাগান এলাকার ঘটনা।বিজেপির মন্ডল সভাপতি সঞ্জয় দাসের বাড়িতে হামলার ঘটনা ঘটে। সঙ্গে বিজেপি নেতাকে হুমকি দেওয়া হয়েছে, বিজেপি করলে বড়সড় শাস্তি নেমে আসবে তাঁর ওপর। অভিযোগের তীর তৃণমূল আশ্রিত দুস্কৃতিদের বিরুদ্ধে। ঘটনাস্থল থেকে একটি তাজা বোমা উদ্ধার করেছে বর্ধমান থানার পুলিশ। ঘটনায় তাদের কেউ জড়িত নয় দাবি তৃণমূলের। তদন্ত শুরু করেছে বর্ধমান থানার পুলিশ। এদিকে এই ঘটনায় মঙ্গলবার দুপুরে বর্ধমান কালনা রুটের নাড়ী মোড়ে টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ করেন বিজেপি সমর্থকরা।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news