ওয়েব ডেস্ক:
তিনি চুরি পরে বসে নেই। রাজ্যে রাষ্ট্রপতি শাসন প্রসঙ্গে রাজ্যপালের মন্তব্যের জেরে হুঙ্কার মমতার। এদিন মহা সমারহে বিদ্যাসাগর কলেজে বিদ্যাসাগর মূর্তি পুনপ্রতিষ্ঠা করেন মুখ্যমন্ত্রী। সেখানেই রাজ্যপালের বক্তব্য নিয়ে তোপ দাগেন তিনি।
প্রসঙ্গত, রাজ্যের সাম্প্রতিক উত্তেজনার পর দিল্লি গিয়ে মোদির সঙ্গে বৈঠক করেন রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী। পাশাপাশি তিনি মন্তব্য করেন, রাজ্যে রাষ্ট্রপতি শাসন হতেই পারে। আমি রিপোর্ট দিয়েছি। সিদ্ধান্ত গ্রহণের দায়িত্ব যাদের তাঁরা এই বিষয়ে ভেবে দেখবেন। রাজ্যপালের এমন মন্তব্যের পরেই জল্পনা ছড়িয়েছে, কেন্দ্র হয়তো বাংলায় রাষ্ট্রপতি শাসনের কথা ভাবছে। এদিকে রাজ্যপালের এহেন মন্তব্যে ভয়ঙ্কর ক্ষুব্ধ হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজ বিদ্যাসাগর কলেজের অনুষ্ঠানে মমতার মন্তব্য, ‘রাজ্যপালকে আমরা সম্মান করি। কিন্তু তাঁর ভাষণকে কখনই করি না।’ রাষ্ট্রপতি শাসন প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, ‘পুরো বিষয়টি একটি সাংবিধানিক প্রক্রিয়ার মাধ্যমে চলে।’ মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘সবার একটা সংবিধানিক সীমা রয়েছে। সেটা সবার মনে রাখা প্রয়োজন’।
রাজ্যে ৩৫৬ ধারা নিয়ে মমতাকে প্রশ্ন করা হলে কার্যত রেগে যান মুখ্যমন্ত্রী। মমতার হুঙ্কার, ‘কেউ চুড়ি পরে বসে নেই। চুরি আমরা হাতেও পরি কাজেও লাগাই।’ এইসঙ্গে তিনি বলেন, ‘মন্তব্য আর সিদ্ধান্ত নেওয়ায় অনেক পার্থক্য রয়েছে’। এবং মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারি, ‘বাংলার মায়েরা কাউকে ছেড়ে কথা বলবে না।’
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news
Jai sri ram