নীল রায়। বাংলায় তৃণমূল-বিজেপি দু’পক্ষকেই হিংসার রাজনীতি বন্ধ রাখা আবেদন জানালেন বহরমপুরের সাংসদ কংগ্রেস নেতা অধীর চৌধুরী। মঙ্গলবার সোশ্যাল মিডিয়ায় ৫ মিনিটের একটি ভিডিও পোস্ট করেন তিনি। সেখানেই অধীর দু’পক্ষের কাছে এমনই বার্তা দেন। তবে ভোট পরবর্তী হিংসা নিয়ে তাঁর বক্তব্য, “ভারতবর্ষের কোথাও ভোট পরবর্তী হিংসায় প্রাণহানি হচ্ছে না। শুধুমাত্র বাংলাতেই রোজ কোথাও না কোথাও মারা যাচ্ছে কেউ না কেউ।” সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে বাংলায় তৃণমূলের ফল খারাপ হয়েছে এবং বিজেপির ফল ভালো হয়েছে। অধীরের মতে, “তৃণমূল কর্মীরা হতাশায় রাজনৈতিক জমি ধরে রাখতে। আর বিজেপি কর্মীরা অতি উৎসাহী হয়ে পড়ায়। এমন সন্ত্রাসের ঘটনা ঘটছে।” ঘুরপথে তিনি বাংলায় ভোট পরবর্তী সন্ত্রাসের জন্য কেন্দ্রের শাসক দল বিজেপি ও রাজ্যের শাসক দল তৃণমূলকে দায়ী করেছেন। অধীর বলেন, “রাজনীতিতে প্রতিপক্ষ থাক। কিন্তু সেখানে সন্ত্রাস নয়, প্রতিযোগিতা হোক উন্নয়নের। প্রতিযোগিতা হোক শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থাকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার!
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news