Breaking News
Home / TRENDING / মমতার পর সুজনের সঙ্গে বৈঠক কুনালের

মমতার পর সুজনের সঙ্গে বৈঠক কুনালের

নীল রায়:

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পর, বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তীর সঙ্গে বৈঠক করলেন প্রাক্তন রাজ্যসভার সাংসদ তথা সাংবাদিক কুনাল ঘোষ। সোমবার বিধানসভায় বাম পরিষদীয় দলের ঘরে আচমকাই দেখা যায় কুণালকে। সেই সময় বাম পরিষদীয় দলের ঘরে বসে ছিলেন সুজন চক্রবর্তীর ছাড়াও কামারহাটির বিধায়ক মানস মুখোপাধ্যায়, উত্তর দমদমের বিধায়ক তন্ময় ভট্টাচার্য, সন্দেশখালি প্রাক্তন বিধায়ক নিরাপদ সরদার। সুজন ছাড়া বাকিরা কুণালকে দেখে খানিকটা অবাকই হন। পরে অবশ্য তাদের সঙ্গে বেশ কিছুক্ষণ কথাও বলেন কুণাল। পরে সুজন চক্রবর্তীর সঙ্গে তাঁর এন্টিচেম্বারে দীর্ঘক্ষণ কথা বলেন তিনি। বৈঠক সেরে বেরিয়ে কুণাল অবশ্য এই বৈঠককে নিছক আড্ডাই বলেছেন। সুজন চক্রবর্তীও‌ বৈঠক প্রসঙ্গে কিছু জানতে চাননি। সূত্রের খবর, বৈঠকে কুণাল ঘোষের নতুন সংগঠন “নবজাগরণ” নিয়ে কথা হয়েছে।

উল্লেখ্য, ১ জুন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে কালীঘাটের বাসভবনে গিয়ে বৈঠক করেছিলেন কুণাল ঘোষ। সঙ্গে তাঁর সাংসদ ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও কথা হয়েছিল তাঁর। রাজনৈতিক মহলের একাংশের মতে, তৃণমূল সুপ্রিমোর বার্তাবহ হয়েও সিপিএম নেতৃত্বের কাছে গিয়েছিলেন কুণাল। যাতে আগামী বিধানসভা নির্বাচনে আবারও কংগ্রেস-সিপিএম জোট করে লড়াই করেন। সঙ্গে সিপিএম থেকে বিজেপিতে যাওয়া ভোট ফেরানোর উদ্যোগও শুরু হতে পারে। এমনটা হলে এই সুযোগে বিরোধী ভোট বিভাজনের সুযোগে রাজ্যে ফের ক্ষমতায় ফিরতে পারেন দিদিমনি। এদিন সকালে ফেসবুকে একটি পোস্ট করেন কুণাল। যেখানে রাজ্যে রাজনীতিতে আবারও কংগ্রেস-সিপিএম জোটের সম্ভাবনার কথা বলেছেন কুণাল ঘোষ। তাই বৈঠকের পর জোর গুঞ্জন উঠেছে রাজনৈতিক মহলে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *