Breaking News
Home / TRENDING / কোচবিহারে আক্রান্ত তৃণমূলের ছাত্রনেতা

কোচবিহারে আক্রান্ত তৃণমূলের ছাত্রনেতা

নিজস্ব সংবাদদাতা। কোচবিহার জেলা তৃণমূল সভাপতির ওপর হামলার ঘটনা ঘটল। সোমবার রাত ৮টা নাগাদ মাথাভাঙ্গার সুটুঙ্গা ব্রিজের কাছে একটি দোকানে যান জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি নরেন্দ্রচন্দ্র দত্ত। অভিযোগ, সেই সময় বিজেপির দুষ্কৃতীরা বাইক নিয়ে এসে হামলা চালায় ওই ছাএনেতার ওপর। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন তৃণমূল কর্মীরা। পরিস্থিতি বেগতিক দেখে বাইক ফেলে পালিয়ে যায় দুষ্কৃতীরা। দ্রুতই ঘটনাস্থলে আসে পুলিশবাহিনী। মাথাভাঙ্গা শহরে উত্তেজনা থাকায় বিশাল পুলিশ বাহিনীর পাশাপাশি র‍্যাফ নামানো হয়। ঘটনায় যুক্ত থাকার সন্দেহে রাতেই দুই জনকে আটক করেছে পুলিশ। কোচবিহার জেলা ছাত্র পরিষদের সভাপতি নরেন্দ্র চন্দ্র দত্ত অভিযোগ করে বলেন, “আমি চপ খাওয়া জন্য দাঁড়িয়ে ছিলাম। সেই সময় বিজেপির  দুষ্কৃতীরা বাইক নিয়ে এসে আমার উপর হামলা চালায়। আশেপাশের লোকজন দেখে ছুটে আসতেই বাইক ফেলে পালিয়ে যায় দুষ্কৃতীরা।” বিজেপির জেলা সভাপতি মালতি রাভা বলেন, “নিজেদের মধ্যে গোষ্ঠী কোন্দলে মিথ্যে বিজেপির নাম জড়িয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। আমাদের কেউ এমন ঘটনার সাথে জড়িত নয়। সব ওদের নিজেদের গণ্ডগোল। যেহেতু তৃণমূলের জেলা সভাপতি বিনয় কৃষ্ণ বর্মণের বিধানসভা এলাকার  রুইডাঙ্গা ও লতাপাতা গ্রাম পঞ্চায়েতের সদস্যরা বিজেপিতে যোগ দিয়েছে, সেজন্য মাথাভাঙ্গায় নিজেরাই গণ্ডগোল পাকিয়ে বিজেপির নামে দোষ দেওয়ার চেষ্টা করছে। “

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *