Breaking News
Home / TRENDING / অকারণে আটক করে পরে বিজেপি নেতাকে ছেড়ে দিল পুলিশ

অকারণে আটক করে পরে বিজেপি নেতাকে ছেড়ে দিল পুলিশ

নিজস্ব সংবাদদাতা। অকারণে বিজেপি নেতা তপন রায়কে হয়রানির অভিযোগ উঠল জোড়াসাঁকো থানার বিরুদ্ধে। মঙ্গলবার সকালে বিজেপি নেতা তথা আরামবাগের বিজেপি প্রার্থী তপন রায়কে হঠাৎ আটক করে জোড়াসাঁকো থানার পুলিশ।‌ যদিও পরে বিজেপি নেতারা থানায় গিয়ে তাঁকে ছাড়িয়ে নিয়ে আসে বলেই খবর। তবে আটকের কারণ নিয়ে সন্দিহান বিজেপি নেতৃত্ব। অভিযোগ প্রসঙ্গে মুখে কুলুপ পুলিশের ! জানা গিয়েছে, সকালে সেন্ট্রাল এভিনিউতে বিজেপি দলীয় কার্যালয়ের বাইরে দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে দাঁড়িয়ে গল্প করছিলেন তপন রায়।‌তখন হঠাৎ জোড়াসাঁকো থানার পুলিশ এসে তাঁকে আটক করে থানায় নিয়ে যায়। প্রায় দু’ঘন্টা থানায় বসিয়ে রাখার পর তাঁকে ছেড়ে দেওয়া হয়। কিন্তু কি কারণে এই হেনস্থা তা নিয়ে কোনও সঠিক কারণ দেখাতে পারছে না পুলিশ প্রশাসন। যদিও পুলিশ সূত্রের খবর , এদিন বিদ্যাসাগর কলেজে যাওয়ার জন্য বিজেপি অফিসের সামনে দিয়ে যাওয়ার কথা ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কনভয়ের। পুলিশ সূত্রের দাবি, সেই রাস্তার ওপরে দাঁড়িয়েছিলেন তপন রায়। মুখ্যমন্ত্রী ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় তপন এবং তাঁর অনুগামীরা “জয় শ্রী রাম” স্লোগান দিয়ে মুখ্যমন্ত্রীকে বিব্রত করার পরিকল্পনা ছিল। তাই তাঁর জন্যই তাঁকে আটক করে নিয়ে যাওয়া হয়। কিন্তু সরকারিভাবে পুলিশের তরফে তপন রায়কে ২ ঘন্টা থানায় বসিয়ে রাখার কোনও কারণ জানা যায়নি।‌ বিজেপি নেতা মুকুল রায় বলেন , “তপনকে পার্টি অফিসের সামনে থেকে জোড়াসাঁকো থানা তুলে নিয়ে যায়. আমরা ওকে নিয়ে এসেছি ২ ঘন্টা পর ছেড়েছে। মুখ্যমন্ত্রী এই রাস্তা দিয়ে যাবেন বলে তাঁকে আটক করেছিল পুলিশ। এর থেকেই বোঝা যায় এ রাজ্যে মুখ্যমন্ত্রীর নেতৃত্বে কীভাবে পুলিশ প্রশাসন সাধারণ নাগরিকদের ওপর অত্যাচার চলছে।”

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *