Breaking News
Home / রাজনীতি (page 350)

রাজনীতি

বিরোধী দলনেতা হওয়ার দৌড়ে অধীর, লড়াইয়ে শশী-মণীষও

নীল রায়। কংগ্রেসের লোকসভার বিরোধী দলনেতা হতে পারেন অধীর চৌধুরী! এআইসিসি সূত্রে এমনটাই খবর। এই দৌড়ে তাঁকে জোর টক্কর দিচ্ছেন তিরুবনতপুরমের সাংসদ শশী থারুর ও অনন্তপুর সাহিবের সাংসদ মণীশ তিওয়ারি। এই দুই সাংসদের তুলনায় অধীর অনেক বেশি সময় সংসদে কাটিয়েছেন। ১৯৯৯ সালে প্রথমবারের জন্য বহরমপুর লোকসভা থেকে জিতে সংসদে যান …

আরও পড়ুন »

‘সবকা বিশ্বাস’ মন্ত্র নিয়ে দ্বিতীয়বার যাত্রা শুরু করলেন মোদী

ভাস্কর মান্না: ‘সবকা সাথ, সবকা বিকাশ’ মন্ত্রের উপর ভর করেই লোকসভা ভোটের বৈতরণী পার করছেন তিনি। ক্ষমতায় এসেছেন বিপুল জনসমর্থন নিয়ে। আর এই জনসমর্থনই বিশ্বাসের রূপ নিয়েছে বলে মনে করেন তিনি; অর্থাৎ তাঁর ভাষায়, ‘সবকা বিশ্বাস’। সংসদের অধিবেশন শুরুর প্রথম দিনে আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর গলায় ফের শোনা গেল সেই …

আরও পড়ুন »

অনুব্রত গড় সঙ্কটে, তৃণমূল ছাড়লেন দুবরাজপুরের সভাপতি

নিজস্ব সংবাদদাতা। ফের ধাক্কা অনুব্রত মণ্ডলের বীরভূমে। এবার দল ছাড়লেন তৃণমূলের প্রতিষ্ঠাতা সদস্য তথা দুবরাজপুর টাউনের সভাপতি প্রভাত চট্টোপাধ্যায়। দুবরাজপুর পুরসভার পাঁচ বারের কাউন্সিলর তিনি। তৃণমূলের দুবরাজপুর শহর সভাপতি থাকার পাশাপাশি বক্রেশ্বর উন্নয়ন পর্ষদের সদস্যও ছিলেন। লোকসভা ভোটের সময় থেকেই দলের সঙ্গে দুরত্ব তৈরি হয়েছিলো প্রভাতের। ভোটের ফল প্রকাশের পর …

আরও পড়ুন »

বিজেপি করলে হাত পা ভেঙে দেব, মধ্যমগ্রামে পোস্টার ঘিরে চাঞ্চল্য

নিজস্ব সংবাদদাতা। বিজেপি করলে মেরে হাত-পা ভেঙে দেওয়া হবে! এমনটাই লিখে পোস্টার ঝোলানো হয়েছে মধ্যমগ্রামে। সোমবার সকালে মধ্যমগ্রাম পুরসভার ২৬ নম্বর ওয়ার্ডের গঙ্গানগর এলাকায় রাস্তার পাশে একটি গাছে সাদা কাগজের পোস্টরে বিজেপি কর্মীদের উদ্দেশ্যে এমনই হুমকি ভরা পোস্টার নজরে আসে। বিষয়টি জানাজানি হলে ঘটনাস্থলে আসে পুলিশ। পোস্টারে লেখা ছিল ‘২৬ …

আরও পড়ুন »

“মি টু” কাণ্ডে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ দাবি তনুশ্রীর

ওয়েব ডেস্কঃ যৌন হেনস্থা কাণ্ডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হস্তক্ষেপ চাইলেন অভিনেত্রী তনুশ্রী দত্ত। রবিবার তনুশ্রী বলেন, “নানার কাছ থেকে ঘুষ নিয়েই পুলিশ ক্লিনচিট দিয়েছে। তা হলে মোদীজির দুর্নীতিমুক্ত ভারতের কী হল? ১৩ জুন মুম্বই পুলিশ আদালতে জানিয়েছিল, ওই ঘটনায় নানা পাটেকরের বিরুদ্ধে কোনও তথ্যপ্রমান মেলেনি। পুলিশের এই দাবির ভিত্তিতে তনুশ্রী …

আরও পড়ুন »

রাজ্যসভা নিয়ে কমিশনের সঙ্গে দ্বন্ধে কংগ্রেস

ওয়েব ডেস্কঃ লোকসভায় দলের ভরাডুবি হয়েছে। কিন্তু রাজ্যসভায় নিজেদের অস্তিত টিকিয়ে রাখতে মরিয়া কংগ্রেস। আর সেই জন্য নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে তাঁরা। অপরদিকে এক ইঞ্চিও জমি ছাড়তে নারাজ স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপি সভাপতি অমিত শাহ। লোকসভা ভোটের পর রাজ্যসভাতে ছ’টি আসন খালি হয়েছে। এর মধ্যে গুজরাটের দু’টি, ওড়িশার তিনটি এবং বিহারের …

আরও পড়ুন »

বাংলায় ভোট পরবর্তী সন্ত্রাসে নিহত ১৮, মমতাকে দায়ী করলেন ভাগবত

লোকসভা ভোট সম্পন্ন হয়েছে অনেকদিন আগেই। কিন্তু এখনও রাজ্যের বিভিন্ন প্রান্তে অব্যাহত রয়েছে রাজনৈতিক অশান্তি, খুন, সংঘর্ষের মতো ঘটনা। এবার এপ্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করলেন সঙ্ঘপ্রধান মোহন ভাগবত। রবিবার নাগপুরের একটি অনুষ্ঠানে নাম না করে মমতার উদ্দেশ্যে তিনি বলেন, “কী হচ্ছে বাংলায়? আর কোনও প্রান্তে ভোটের পরে এমন হচ্ছে …

আরও পড়ুন »

দিলীপের হাতে ভাঙন ঝাড়গ্রামের সিপিএম-তৃণমূলে, যোগদান বিজেপিতে

নীল রায়। সভাপতি দিলীপ ঘোষের হাতে ভাঙন ধরল ঝাড়গ্রাম সিপিএম ও তৃণমূল নেতৃত্বে! রবিবার ঝাড়গ্রামে এক জনসভায় হাজির ছিলেন মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ। তাঁর উপস্থিতিতেই সিপিএম নেতা অসীম নন্দীর সঙ্গে কয়েকশো সিপিএম কর্মী যোগ দিলেন বিজেপিতে। সিপিএম থেকে আসা নেতা কর্মীদের হাতে দিলীপ ঘোষ গেরুয়া পতাকা হাতে তুলে দেন। এছাড়াও, …

আরও পড়ুন »

অচলাবস্থা কাটাতে অবশেষে বৈঠকে মুখ্যমন্ত্রী-জুনিয়র ডাক্তাররা

নীল রায়। অবশেষে সরকারী হাসপাতালে চলা অচলাবস্থা কাটার ইঙ্গিত। রবিবার জুনিয়র ডাক্তারদের আলোচনার প্রস্তাব দেওয়ার পরই নবান্নের তরফে আলোচনার উদ্যোগ নেওয়া হল। সোমবার নবান্নে চিকিৎসকদের আলোচনার জন্য ডাকলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠকে থাকবেন স্বাস্থ্য সচিব এবং মুখ্য সচিব। রাজ্যের ১৪ টি মেডিক্যাল কলেজ থেকে ২ জন করে প্রতিনিধিকে ডাকা হয়েছে …

আরও পড়ুন »

বনগাঁ উওরের তৃণমূল বিধায়ক যোগ দিচ্ছেন বিজেপিতে

নীল রায়। সপ্তাহের প্রথম দিনেই তৃণমূলকে জোড়া ধাক্কা দিতে চলেছে বিজেপি। সূত্রের খবর সোমবার বিজেপির দিল্লির কার্যালয়ে সুনীল সিংয়ের সঙ্গে বিজেপিতে যোগ দিতে চলেছেন বনগাঁ উত্তরের তৃণমূল বিধায়ক বিশ্বজিৎ দাসও। বিজেপি সাংসদ অর্জুন সিংয়ের ভগ্নিপতি নোয়াপাড়ার তৃণমূল বিধায়ক সুনীল সিং যে গেরুয়া শিবিরে যাবেন তা তৃণমূলের অন্দরমহলের দীর্ঘদিন ধরেই আলোচনায় …

আরও পড়ুন »

প্রধানমন্ত্রীর সর্বদল বৈঠকে উঠে এল তিন তালাক প্রসঙ্গ

ওয়েব ডেস্কঃ   সোমবার শুরু হচ্ছে সংসদের বাজেট অধিবেশন। তার আগে আজ রবিবার সর্বদলীয় বৈঠক ডাকেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর নেতৃত্বে ডাকা এই বৈঠকে রাজ্যসভার সদস্যসহ ৮৬ টি বিরোধী দলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বাজেটের আগের দিন বিভিন্ন বিল নিয়ে আলোচনার জন্যই মূলত এই বৈঠক ডাকা হয়েছে বলে জানা যাচ্ছে। লোকসভা …

আরও পড়ুন »

পঞ্চায়েত নিয়ে মন্তব্যে অভিষেকের ভুল ধরালেন মুকুল

ভাস্কর মান্না: বাচ্চা ছেলেরা রাজনীতি করে, আবার সর্বভারতীয় স্তরে নেতৃত্ব দেওয়ার দাবি করে অথচ তাঁদের বেসিক জ্ঞান টুকু নেই এমনভাবেই নাম না করে অভিষেককে খোঁচা দিলেন বিজেপি নেতা মুকুল রায়। এই মন্তব্যের কারণ হিসেবে রবিবার বিজেপির রাজ্য দফতরে সাংবাদিক সম্মেলন করে বলেন, কিছুদিন আগে তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড তারকেশ্বরে সাংবাদিক …

আরও পড়ুন »

সংসদের প্রথম অধিবেশন বাদ, বিয়ে করতে তুরস্কে নুসরাত

নীল রায়। সাংসদ হিসেবে প্রথম অধিবেশনে যোগ দেওয়া যে কোনও সংসদ সদস্যের কাছে স্বপ্নের মতো! কিন্তু জীবনের প্রথম সংসদের অধিবেশনে যোগদান বাদ দিয়ে  ভাবী স্বামী নিখিল জৈনের সঙ্গে তুরস্ক উড়ে গেলেন অভিনেত্রী তথা বসিরহাটের সাংসদ নুসরত জাহান। লক্ষ্য “ডেস্টিনেশন ম্যারেজ”! অথচ ১৭ জুন শুরু হচ্ছে নতুন সরকারের আমলে প্রথম সংসদ …

আরও পড়ুন »

বৈঠক কবে-কোথায় ? ঠিক করুন মুখ্যমন্ত্রী, প্রস্তাব জুনিয়র ডাক্তারদের

নীল রায়। “বৈঠক কোথায় হবে ঠিক করুন মুখ্যমন্ত্রী।” রবিবার বিকেল চারটে নাগাদ জিবি বৈঠক শেষে প্রেস বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দিলেন আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা। তাদের কথায়, বৈঠকের স্থান এবং সম মুখ্যমন্ত্রীই ঠিক করুন। তিনি যেখানে, যখন, যেদিন বলবেন সেখানেই তাঁরা বৈঠকে বসতে রাজি আছেন। কিন্তু স্বচ্ছতা রক্ষার জন্যই সেটা হতে হবে …

আরও পড়ুন »

মিথ্যে ভয়েস মেসেজ ভাইরাল করে আমাকে বদনাম করছে তৃণমূল, অভিযোগ ভারতীর

নীল রায়।‌ গোপনে জুনিয়র ডাক্তারদের আন্দোলনকে মদত দিচ্ছেন প্রাক্তন আইপিএস তথা বিজেপি নেত্রী ভারতী ঘোষ। এমনই অভিযোগ তুলে তৃণমূলের সোশ্যাল মিডিয়ার বিভিন্ন গ্রুপে একটি ভয়েজ মেসেজ রবিবার সকাল থেকে ভাইরাল হয়। যেখানে একজন মহিলা আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের আন্দোলন না থামানোর উস্কানি দিচ্ছেন। সঙ্গে বিষয়টি নিষ্পত্তির জন্য রাজ্যপালের মধ্যস্থতায় বৈঠক করার …

আরও পড়ুন »

শ্যালক অর্জুনের হাত ধরে বিজেপিতে যোগ দিচ্ছেন তৃণমূল বিধায়ক সুনীল সিং

নিজস্ব সংবাদদাতা।  আগামী ২১ জুন শুরু হচ্ছে রাজ্য বিধানসভার অধিবেশন। তার আগেই তৃণমূলের হাতছাড়া হতে চলেছে আরও এক বিধায়ক। সব ঠিকঠাক চললে আগামী সোমবার বিজেপিতে যোগ দিচ্ছেন নোয়াপাড়ার তৃণমূল সুনীল সিং। তাঁর সঙ্গে যোগদান করবেন  ভাটপাড়া পুরসভার তৃণমূল কাউন্সিলার তথা প্রাক্তন ভাইস চেয়ারম্যান সোমনাথ তালুকদার এবং তার পুএ প্রভাষ  তালুকদার …

আরও পড়ুন »