Breaking News
Home / TRENDING / সন্দেশখালি গিয়ে মমতাকে খুনি বললেন মুকুল

সন্দেশখালি গিয়ে মমতাকে খুনি বললেন মুকুল

নিজস্ব সংবাদদাতা। সন্দেশখালিতে নিহত বিজেপি কর্মীদের পরিবারবর্গের সঙ্গে দেখা করার পর রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে খুনী বললেন বিজেপি নেতা মুকুল রায়।মঙ্গলবার সকালে কলকাতা থেকে সন্দেশখালি রওনা হন প্রাক্তন রেলমন্ত্রী। সেখানে গিয়ে নিহত বিজেপি কর্মীদের পরিবারের সঙ্গে কথা বলার পাশাপাশি এলাকার বিজেপি কর্মীদের সঙ্গেও কথা বলে পরিস্থিতি জানার চেষ্টা করেন মুকুল। পরের সংবাদ মাধ্যমের প্রশ্নের উত্তরে মুকুল বলেন, “খোদ মমতা বন্দ্যোপাধ্যায়ের উস্কানিতে এই খুনের ঘটনা ঘটেছে। আমি ওনাকে খুনি মুখ্যমন্ত্রী বলছি”। তিনি আরও বলেন, “এলাকা দখলের লড়াই চালাচ্ছে তৃণমূল। ওদের পায়ের তলায় জমি সরছে। মমতার নির্দেশেই শেখ শাহাজান এখানে সন্ত্রাসের পরিবেশ তৈরি করেছে। বিজেপি কর্মীদের খুন করেছে।” সন্দেশখালির খুনের ঘটনার পরেই টুইট করে বিষয়টি দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে জানাবেন বলে জানিয়েছিলেন মুকুল রায়। এ প্রসঙ্গে এদিন তিনি বলেন, “সন্দেশখালি নিয়ে সবিস্তার রিপোর্ট দেওয়া হবে বিজেপি সভাপতি তথা স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহকে। ওনার কাছে কেন্দ্রীয় তদন্তের দাবি করা হবে। তার পর তিনি বিবেচনা করে যা সিদ্ধান্ত নেওয়ার নেবেন।”

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *