Breaking News
Home / TRENDING / সন্দেশখালির ঘটনা ভেড়ি দখলের রাজনীতির ফসল, অভিযোগ সোমেনের

সন্দেশখালির ঘটনা ভেড়ি দখলের রাজনীতির ফসল, অভিযোগ সোমেনের

নীল রায়। কোনও রাজনৈতিক সংঘর্ষ নয়, সন্দেশখালির ঘটনা আসলে ভেড়ি দখলের রাজনীতির ফসল! এমনটাই মন্তব্য করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র। সোমবার রাতে এক প্রেস বিবৃতি জারি করা হয় প্রদেশ কংগ্রেসের দপ্তর থেকে। সেখানে এই ঘটনাকে ভেড়ি দখলের রাজনীতি বলে মন্তব্য করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি। সোমেন বলেন, “সন্দেশখালি ঘটনা যত না বেশি রাজনীতির, তার থেকে বেশি জড়িত ব্যক্তিস্বার্থের। ভেড়ি দখলে রাজনীতিকে আন্দোলনের নাম দেওয়া হচ্ছে।” তিনি আরও বলেন “সত্তরের দশক থেকে এই রাজ্য অনেক রাজনৈতিক সংঘর্ষের ঘটনা দেখেছে। কিন্তু উত্তর থেকে দক্ষিণ নিরবিচ্ছিন্ন হবে এমন সন্ত্রাস এবং প্রাণহানির ঘটনা বাংলায় কখনও ঘটেনি।” এমন সংঘর্ষের ঘটনার জন্য বিজেপি তৃণমূল দু’পক্ষকেই দায়ী করেছেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার একাধিক পুলিশ জেলা করেছে পশ্চিমবঙ্গে। এমনকি সুন্দরবনের জন্য পৃথক পুলিশ জেলা করা হয়েছে। সরকারের এই উদ্যোগও যে পুরোপুরি মুখ থুবড়ে পড়েছে সেই অভিযোগও করেছেন সোমেন মিত্র।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *