ওয়েব ডেস্ক:
চাণক্যর যুক্তিসংহার। মুকুল রায় মোক্ষম কটাক্ষ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। এদিন তিনি বলেন, পুলিশ যখন রাজ্যের মুখ্যন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রীর কথা শুনছে না, তখন তাঁর অবিলম্বে পদত্যাগ করা উচিত।
প্রসঙ্গত, এদিন বসিরহাটের উত্তেজনার নবান্নে প্রশাসনিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী। বৈঠক করেন জেলা শাসক ও পুলিশ সুপারদের সঙ্গে। বৈঠক শেষে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, কোনও কোনও পুলিশ অফিসার তাঁর কথা শুনছে না। শাসক দলের বিধায়করাই নাকি এমন অভিযোগ করেছেন। এই প্রসঙ্গেই মুকুলের কটাক্ষ, মুখ্যমন্ত্রীই তো রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী। তাহলে তিনি কেন পদত্যাগ করছেন না? মমতা বন্দ্যোপাধ্যায় সম্পূর্ণ ব্যর্থ। সেই ব্যর্থতার দায় নিয়ে অবিলম্বে পদত্যাগ করা উচিত তাঁর।
মমতাকে আক্রমণ শানিয়ে শীর্ষ বিজেপি নেতা বলেন, ‘সারা বাংলা জুড়ে অশান্তি ছড়াচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। নির্দিষ্ট সম্প্রদায়কে কেন্দ্র করে সাম্প্রদায়িক বিভাজন তৈরির চেষ্টা করছেন। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে শহিদ হতে দেব না আমরা।’
মুকুল রায় আরও বলেন, ‘আমার সরকার ফেলে দিয়েছে বলে সারা বাংলায় কেঁদে কেঁদে ঘুরে বেড়াবেন, তা আমরা হতে দেব না। ভারতীয় জনতা পার্টি রাজনৈতিকভাবে তৃণমূলের মোকাবিলা করবে।’
এইসঙ্গে এদিন সন্দেশখালি কাণ্ড নিয়ে মমতাকে পালটা চ্যালেঞ্জ ছোড়েন মুকুল। বলেন, সেদিনের ঘটনায় ২ জন মৃত ৩ জন নিখোঁজ। সম্ভবত তাদেরও খুন করা হয়েছে। মুখ্যমন্ত্রী বলেছেন, নিখোঁজদের নাম ঠিকানা না দিয়ে অভিযোগ করেছে বিজেপি। মুকুল বলেন, আমরা মুখ্যমন্ত্রীকে ঠিকানা দেব। উনি মানুষগুলোকে ফিরিয়ে দিতে পারবেন তো? নইলে ওকে পদত্যাগ করতে হবে।
মমতাকে তীব্র ভর্তসনা, ‘মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মুখ্যমন্ত্রী নন। উনি তৃণমূলের মুখ্যমন্ত্রী।’
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news