Breaking News
Home / রাজনীতি (page 355)

রাজনীতি

বাংলা গুজরাত নয়, পুলিশকে কড়া নির্দেশ দিয়েছি, বললেন মমতা

ওয়েব ডেস্ক: সন্দেশখালি কাণ্ড নিয়ে সরাসরি কিছু না বললেও সোমবার রাজ্যের জেলাশাসক ও পুলিশ সুপারদের সঙ্গে বৈঠকের পর মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে পুলিশকে কড়া হতে নির্দেশ দেওয়া হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি, কোনও গুন্ডামি বরদাস্ত করবে না সরকার। তবে আলাদা করে সন্দেশখালি নিয়ে প্রশ্ন তুললে মুখ্যমন্ত্রী বলেন, ‘আমরা খবর পাচ্ছি …

আরও পড়ুন »

রাজ্য নিয়ে উদ্বিগ্ন কেন্দ্র, মুখ্যমন্ত্রীর অভিনন্দন কোহলিদের! ক্ষুদ্ধ নেটিজেন

ভাস্কর মান্না: সোশ্যাল মিডিয়ায় ভারতীয় ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়ে সমালোচনার মুখে পড়লেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার ক্রিকেট বিশ্বকাপে ওভালে অস্ট্রেলিয়াকে ৩৬ রানে পরাজিত করে ভারত। ইংল্যান্ডের মাঠে ভারতের এই দুরন্ত জয়ের পর আনন্দিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভারতীয় দলকে অভিনন্দন জানান। তিনি লেখেন, “আবারও জয়ের জন্য ভারতীয় দলকে অভিনন্দন জানাই। এই …

আরও পড়ুন »

প্রতিবাদী বনধে স্তব্ধ বসিরহাট, রেল রোকো, বাসন্তী হাইওয়ে অবরোধ বিজেপির

ওয়েব ডেস্ক: থমথমে বনধের পরিবেশে বিজেপির পথ অবরোধ বসিরহাটে। সোমবার বাসন্তী হাইওয়ের কানমারি মোড় অবরোধ করে বিজেপি কর্মীরা। প্রসঙ্গত, রাজ্য রাজনীতির উত্তপ্ত পরিস্থিতিতে শিরনামে রয়েছে বসিরহাট। একাধিক হিংসার ঘটনায় সেখান প্রাণ গিয়েছে শাসক দল তৃণমূল ও প্রধান বিরোধী দল বিজেপির একাধিক কর্মীর। এদিন সন্দেশখালির ন্যাজাটে দলের ২ কর্মীর খুনের প্রতিবাদে …

আরও পড়ুন »

আইন শৃঙ্খলা নিয়ে প্রধানমন্ত্রীকে রিপোর্ট দেবেন রাজ্যপাল

নীল রায়। সন্দেশখালি নিয়ে নিজের রিপোর্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে জানাবেন রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী। শনিবার রাতে সন্দেশখালিতে বিজেপি-তৃণমূল সংঘর্ষে ৫ জনের মৃত্যু হলে, পরদিনই দিল্লী চলে যান রাজ্যপাল। জল্পনা শুরু হয় রাজ্যপাল কি স্বরাষ্ট্রমন্ত্রকে সন্দেশখালি নিয়ে কোনো বিশেষ রিপোর্ট দিতে দিল্লি গিয়েছেন। সেই জল্পনার নিরসন সোমবার সকালে নিজেই করে দেন রাজ্যপাল। …

আরও পড়ুন »

প্রয়াত নাটককার গিরিশ কারনাড

নিজস্ব সংবাদদাতা। প্রয়াত হলেন বিশিষ্ট অভিনেতা ও নাট্যকার গিরিশ কারনাড। সোমবার সকালে বেঙ্গালুরুর বেসরকারি হাসপাতালে ৮১ বছর বয়সে জীবনাবসান হয় তাঁর। বার্ধক্যজনিত অসুখে বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। এদিন চিকিৎকরা জানিয়েছেন মাল্টি অরগ্যান ফেলইওর কারণেই মৃত্যু হয় তাঁর। ১৯৭৪ সালে পদ্মশ্রী এবং ১৯৯২ সালে পদ্মভূষণ সম্মান পান কন্নড় নাটককার। …

আরও পড়ুন »

বুদ্ধিজীবী

মূল হিন্দি রচনা : শরদ জোশী অনুবাদ : পার্থসারথি পাণ্ডা ধান্দাবাজ খেঁকশেয়ালটা ঘুরতে ঘুরতে একটা গাছের নীচে হাজির হল। দেখল, ওপরের ডালে অলরেডি একটা কাক মুখে রুটির টুকরো চেপে বসে আছে। খেঁকশেয়াল ভাবলো, কাকটা একবার ভুল করেও যদি মুখ খোলে তাহলে রুটির টুকরোটা নীচে পড়ে যাবে এবং আমি খেয়ে নেব। …

আরও পড়ুন »

মুখ্যমন্ত্রীর ছবি বিকৃত কাণ্ডে অভিযুক্ত ব্যাবসায়ীর সাফাই

নিজস্ব সংবাদদাতা।‌ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি বিকৃত করে আরামবাগের সাংসদকে চিঠি পাঠানোয় অভিযুক্ত ব্যবসায়ী। রবিবার আরামবাগের তৃণমূল সাংসদ অপরূপ পোদ্দার শ্রীরামপুর থানায় অভিযোগ করেন রাজীব কিল্লার নামে এক ব্যক্তি মুখ্যমন্ত্রীর ছবি বিকৃত করে বেশকিছু কুমন্তব্য করে একটি চিঠি পাঠান তাঁকে। সোমবার সেই অভিযোগের ভিত্তিতে সল্টলেকের ওই ব্যবসায়ী জানান, গত ৫ …

আরও পড়ুন »

রাজনৈতিক মিছিলে লাঠিচার্জের এক্তিয়ার নেই সিভিক পুলিশের

প্রসেনজিৎ ধর। বিজেপি কর্মীদের ওপর সিভিক ভলান্টিয়ারদের লাঠিচার্জ নিয়েই প্রশ্ন তুলে দিলেন মুকুল রায় ও জয়প্রকাশ মজুমদার। বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদারের বক্তব্য, “সিভিক ভলান্টিয়াররা কখনও লাঠিচার্জ করতে পারে না। পুলিশের মতো করে সিভিক ভলান্টিয়ারদের কোনও ট্রেনিং দেওয়া হয়নি। তাদের কাজ হচ্ছে শুধুমাত্র ট্রাফিক ডিউটি করা। সিভিক ভলেন্টিয়াররা এই ভাবে তৃণমুল …

আরও পড়ুন »

নন্দীগ্রামের কায়দায় সন্দেশখালিতে মৃতদেহ লোপাট করেছে তৃণমূল, অভিযোগ মুকুলের

নিজস্ব সংবাদদাতা। সন্দেশখালির হত্যাকাণ্ডের সঙ্গে নন্দীগ্রামের তুলনা করলেন বিজেপি নেতা মুকুল রায়। রবিবার রাতে এক সাংবাদিক সম্মেলনে এমনটাই দাবি করেন প্রাক্তন রেলমন্ত্রী। তিনি বলেন, “শনিবার সন্ধ্যায় সন্দেশখালি থানার অন্তর্গত এলাকায় তৃণমূল ব্লক সভাপতি শেখ শাহজাহানের নেতৃত্বে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে পাঁচজন বিজেপি সমর্থকদের গুলি করে খুন করা হয়েছে।” তাঁর আরও …

আরও পড়ুন »

সন্দেশখালি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রকের এডভাইজারি নোটে বেজায় চাপে তৃণমূল

নীল রায়। সন্দেশখালিতে বিজেপি-তৃণমূল রাজনৈতিক সংঘর্ষের ঘটনায় একাধিক প্রাণহানির ঘটনায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক অ্যাডভাইজারি নোট পাঠিয়েছে। যা নিয়ে বেজায় ক্ষুব্ধ তৃণমূল কংগ্রেস। রবিবার এই অ্যাডভাইজারি নোট আসে নবান্নে। রাজনৈতিকভাবের জবাব দিতে তড়িঘড়ি কালীঘাটের সাংবাদিক বৈঠক ডাকা হয় তৃণমূলের পক্ষে। মন্ত্রিসভার দুই সদস্য রাজীব বন্দ্যোপাধ্যায় ও চন্দ্রিমা ভট্টাচার্যকে …

আরও পড়ুন »

আরামবাগের সাংসদের বাড়িতে মুখ্যমন্ত্রীর বিকৃত ছবি পাঠানোয় অভিযোগ দায়ের

প্রসেনজিৎ ধর। মূখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিকৃত ছবি ও অকথ্য ভাষায় গালিগালাজ করে লেখা চিঠি পাঠানো হল আরামবাগের তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দারের বাড়ির লেটার বক্সে। রবিবার আসা এই চিঠিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দুটি বিকৃত ছবি ও তাঁকে উদ্দেশ্য করে লেখা কুরুচিকর মন্তব্য রয়েছে বলে জানা গিয়েছে। আরামবাগের সাংসদ অপরুপা পোদ্দার শ্রীরামপুর …

আরও পড়ুন »

সন্দেশখালির ঘটনার প্রতিবাদে সাংসদের নেতৃত্বে ১২ জুন লালবাজার ঘেরাও কর্মসূচি বিজেপির

নীল রায়। সন্দেশখালি ঘটনা নিয়ে বড়সড় কর্মসূচির ডাক দিল রাজ্য বিজেপি। আগামী ১২ জুন লালবাজার অভিযান করবে তারা। এই মিছিলে উপস্থিত থাকবেন বিজেপির সদ্য নির্বাচিত লোকসভার ১৮ জন সদস্য। পাশাপাশি হাজির থাকবেন পশ্চিমবঙ্গের বিজেপির ভারপ্রাপ্ত পর্যবেক্ষক কৈলাশ বিজয়বর্গীয় ও প্রাক্তন রেলমন্ত্রী মুকুল রায়। শীর্ষ নেতাদের বেশ কয়েকজন নেতাকে যাতে হাজির …

আরও পড়ুন »

নিজের বিধানসভা কেন্দ্রে “মতামত বাক্স” বসালেন শিক্ষামন্ত্রী

নীল রায়। নিজের বিধানসভা কেন্দ্রে সাধারণ মানুষের ক্ষোভের কথা জানতে “মতামত বাক্স” বসালেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। রবিবার বেহালা চৌরাস্তার কাছের একটি খেলার মাঠে তৃণমূলের কর্মী সম্মেলনের আয়োজন করা হয়েছিল। তৃণমূল কংগ্রেসের রীতিনীতি অনুযায়ী কোনও ভোটের আগে এই ধরনের কর্মী সম্মেলন হয়। কিন্তু লোকসভা ভোটে শোচনীয় পরাজয়ের মুখে পড়ে এই প্রথম …

আরও পড়ুন »

সন্দেশখালির প্রাণহানির ঘটনায় শান্তির আবেদন নুসরাতের

নিজস্ব সংবাদদাতা। সন্দেশখালি তো সংঘর্ষের ঘটনায় তৃণমূল-বিজেপি দুই শিবিরের ৬ জনের মৃত্যুর ঘটনায় শোক প্রকাশ করে বিবৃতি জারি করলেন বসিরহাটের অভিনেত্রী সাংসদ নুসরাত জাহান। রবিবার প্রকাশিত এক বিবৃতিতে নুসরাত বলেন, “বন্ধুরা, পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। আমাদের সবাইকে এখন অবশ্যই শান্তির আবেদন করতে হবে। এটা কোনও সাম্প্রদায়িক …

আরও পড়ুন »

গঙ্গারামপুর-সন্দেশখালির উদাহরণ টেনে বাংলায় আইন শৃঙ্খলার অবনতির দাবি মুকুলের

নিজস্ব সংবাদদাতা। রাজ্যের আইন-শৃঙ্খলা সংকটে! কারণ, একই দিনে সন্দেশখালিতে রাজনৈতিক সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে পাঁচজন বিজেপি কর্মীর মৃত্যু, আবার গঙ্গারামপুরে বিজেপির অভিনন্দন যাত্রায় পুলিশের লাঠিচার্জে রক্তপাতের ঘটনা ঘটেছে। এমন জোড়া ঘটনায় রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলে দিলেন বিজেপি নেতা মুকুল রায়। ‌ রবিবার সকালের বিমানের দিল্লি থেকে কলকাতায় ফেরেন তিনি। বিমানবন্দরে …

আরও পড়ুন »

তিন সাংসদকে সন্দেশখালি পাঠাচ্ছে বিজেপি, জানালেন মুকুল

নিজস্ব সংবাদদাতা। সন্দেশখালির নৃশংস হত্যাকাণ্ডের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাসরি দায়ী করে, তিন সাংসদদের প্রতিনিধি দল সেখানে পাঠানোর কথা ঘোষণা করলেন বিজেপি নেতা মুকুল রায়। রবিবার সকালের বিমানে দিল্লি থেকে কলকাতার আসেন তিনি। বিমানবন্দরে সংবাদমাধ্যমের প্রতিনিধিদের প্রশ্নের উত্তরে মুকুল রায় বলেন, “আমাদের ৫ জন কর্মীকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। রাজ্যের …

আরও পড়ুন »