Breaking News
Home / TRENDING (page 425)

TRENDING

Get all news related to trending, trending news, photos trending, trending photos, viral photos, viral videos, viral pictures, trends on Facebook. trending on facebook, facebook trending news, videos on facebook, video news, trending news

কোন্নগরে ইংরেজিমাধ্যম স্কুলে আগ্নেয়াস্ত্র হাতে হুমকি যুবকের!

প্রসেনজিৎ ধর: কাশ্মীর থেকে ৩৭০ ধারা তুলে নেওয়ার পর, দেশ জুড়ে হাই এলার্ট জারি করেছে কেন্দ্রীয় সরকার। তাঁর মধ্যেই স্কুলে আগ্নেয়াস্ত্র নিয়ে ঢুকে ভয় দেখানোর অভিযোগ। ডিফেন্স রিসার্চ ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের (ডিআরডিও) তদন্তকারী আধিকারিক পরিচয় দিয়ে খেলনা পিস্তল নিয়ে স্কুলে ঢুকে ভয় দেখানোর অভিযোগে গ্রেফতার এক স্কুল শিক্ষক। কোন্নগরের ওই ইংরেজিমাধ্যম …

আরও পড়ুন »

৩৭০ বিলোপের অন্ধ বিরোধিতা ঠিক নয়, মত মহারাজা হরি সিংহ’র ছেলে কংগ্রেস নেতা করন সিংহ’র

ওয়েব ডেস্ক: ৩৭০ বিলোপের অন্ধ বিরোধিতা করা উচিত নয়, বললেন কাশ্মীরের মহারাজা হরি সিংহ’র ছেলে কংগ্রেস নেতা করন সিংহ। তবে তিনি এও জানান,  ‘৩৭০ অনুচ্ছেদ বিলোপে তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র।’ প্রসঙ্গত, জম্মু-কাশ্মীরের ভারতভূক্তির চুক্তি স্বাক্ষর করেছিলেন মহারাজা হরি সিংহ। যদিও তিনি কংগ্রেস নেতা তবু জম্মু-কাশ্মীরের শেষ সদর-ই-রিয়াসত তথা প্রথম …

আরও পড়ুন »

‘দিদিকে বলো’ বিয়ের অনুষ্ঠান নয় যে কাউকে আমন্ত্রণ জানাতে হবে, শোভনকে কটাক্ষ পার্থর

নীল রায়। “দিদিকে বলো” কোনও বিয়ে বাড়ির অনুষ্ঠান নয় যে কাউকে আমন্ত্রণ জানাতে হবে।” এভাবেই বেহালা পূর্বের বিধায়ক শোভন চট্টোপাধ্যায়কে কটাক্ষ করলেন তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়।‌ বৃহস্পতিবার বেহালা পূর্ব বিধানসভার অধীন ১২০ নম্বর ওয়ার্ডের তৃণমূল কার্যালয়ে “দিদিকে বলো” কর্মসূচিতে যোগ দিতে এসেছিলেন শিক্ষামন্ত্রী ও দক্ষিন কলকাতা তৃণমূল সাংসদ মালা রায়। …

আরও পড়ুন »

আজ বাইশে শ্রাবণ: ‘চাপা কান্না ফুটেছে চাঁপার গায়ে, সারাদিন অফুরান বৃষ্টি হবে আজ’

 শাশ্বত কর:   বাইশে শ্রাবণ চাপা কান্না ফুটেছে চাঁপার গায়ে দুটো চারটে মাছ জলের আকাশ থেকে হাওয়ার আকাশে ঠোঁট পাতলো   ধুলোর দেশ আলগোছে চাপা পড়েছে শুভ্র টেবিল ক্লথে জানলায় বৃষ্টি ভেজা ঝাপসা আলো   ঝাপসা আলোয় একটা পথ থাকে পথ ধরে আনাগোনা চলে চেনা অচেনায়: অলিতে গলিতে মুখ, অজস্র …

আরও পড়ুন »

‘ভগবান করুক, এমন প্রতিবেশী যেন কারও না হয়’, পাকিস্তান সম্পর্কে কটাক্ষ রাজনাথের

ওয়েব ডেস্ক: ‘দুষ্টু গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো’র প্রবাদ মনে করিয়ে দিলেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংহ। পাকিস্তান সম্পর্কে রাজনাথের উক্তি, ভগবান করুক, এমন প্রতিবেশী যেন কারও না হয়। প্রসঙ্গত, কাশ্মীর থেকে ৩৭০ ধারা তুলে নেওয়ার পর থেকেই একাধিক ইন্ধনমূলক আচরণ করেছে পাকিস্তান। এমনকী স্বয়ং পাক প্রধানমন্ত্রী ইমরান খান নিজের …

আরও পড়ুন »

১০-১১ আগষ্ট চিন্তন বৈঠক বিজেপির, আরও ১০ দিন বাড়ছে সদস্যতা অভিযান

জয় ঘোষ ২০২১ এর বিধানসভা নির্বাচনই পাখির চোখ। তাই ঘর গোছাতে মাঠে নেমে পড়ল বিজেপি। ১০ ও ১১ আগষ্ট  দূর্গাপুরে অনুষ্ঠিত হচ্ছে বিজেপির দুই দিনের বিশেষ চিন্তন বৈঠক। বৃহস্পতিবার রাজ্য দপ্তরে এই বৈঠকের কথা জানান বিজেপির সাধারণ সম্পাদক সায়ন্তন বসু। মূলত, রাজ্যের ৪২টি লোকসভা কেন্দ্রেই  বিজেপির সদস্যপদ অভিযান নিয়ে এই …

আরও পড়ুন »

আজ রাত ৮টায় অল ইন্ডিয়া রেডিওয় জাতির উদ্দেশে ভাষণ প্রধানমন্ত্রীর

ওয়েব ডেস্ক: সময় বদলে আজ রাত ৮টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সরাসরি অল ইন্ডিয়া রেডিওতে নিজের বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী। প্রসঙ্গত, জম্মু ও কাশ্মীরে ৩৭০ ধারা রদের পর থেকে একদিকে উত্তপ্ত দেশের রাজনৈতিক মহল। অন্যদিকে ভারতের ঐতিহাসিক সিদ্ধান্তের পর পাকিস্তানের একের পর ইন্ধনমূলক পদক্ষেপ। বিশেষজ্ঞদের অনুমান উদ্ভুত পরিস্থিতির …

আরও পড়ুন »

আজ বাইশে শ্রাবণ: ‘চুল্লিতে বাবাকে ঢোকানোর আগে রবীন্দ্রনাথের মুখাগ্নি করলাম আমি’

 কিশোর ঘোষ: বাইশে শ্রাবণ সেই রাতে যতদূর চোখ যায়… বাবার মুখাগ্নি, আর কেউ নেই মহাকাশে ধুপকাঠি তারা, কান্নার ম্যাটাডোর নিমতলাগামী   সেই অক্টোবরে শ্রাবণের বৃষ্টি, বিধবা আকাশ জলে ধুয়ে মার শাড়ি সাদা হয়ে গেল! চোখ মোছার চেয়েও কম সময়ে অতীতের শবদেহ শ্মশানে পৌঁছলো   চুল্লিতে বাবাকে ঢোকানোর আগে রবীন্দ্রনাথের মুখাগ্নি …

আরও পড়ুন »

কল্যাণের হয়ে খেটেছি, ধৃত পুলিশ অফিসারের বক্তব্যে ভর করে আদালতের পথে বিজেপি

নিজস্ব সংবাদদাতা: সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অশালীন পোস্টার ও তার পরিপ্রেক্ষিতে পুলিশ অফিসারের গ্রেফতারের ঘটনা অন্য মোড় নিতে চলেছে। বিজেপি নেতা ও এবারের নির্বাচনে শ্রীরামপুর লোকসভা কেন্দ্র থেকে পরাজিত প্রার্থী দেবজিত সরকার ইতিমধ্যেই আদালতে যাবার হুমকি দিয়েছেন। উল্লেখ্য পোস্টার কাণ্ডে ধৃত পুলিশ অফিসার সমীর সরকার দু’দিন আগে চ্যানেল হিন্দুস্তানের ক্যামেরার …

আরও পড়ুন »

সারধার পর রোজভ্যালি কাণ্ডেও রাজীবকে তলব করল সিবিআই

ওয়েব ডেস্ক: সারধার পর এবার রোজভ্যালি কাণ্ডে রাজীব কুমারকে তলব করল সিবিআই। সূত্রের খবর, রাজীব ইতিমধ্যে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার নোটিশ পেয়েছেন। রোজভ্যালিকাণ্ডে তাঁকে জিজ্ঞাসাবাদ করতে চেয়ে নোটিশ পাঠানো হয়। আজই সিজিও কমপ্লেক্সে তাঁকে দফতরে হাজিরা দিতে বলা হয়েছিল। যদিও কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার আজই সিবিআই দফতরে হাজির দিতে পারছেন না …

আরও পড়ুন »

আজ বাইশে শ্রাবণ: ‘তারচেয়ে বুকে রবীন্দ্রনাথ জড়িয়ে, ছেঁড়া শহরে ইতস্তত’

 সৈকত ঘোষ:   বাইশে শ্রাবণ ফেয়ারনেস ক্রিমের বিজ্ঞাপনে কিছু রোবট পাশাপাশি, মিনিস্কার্টে রবীন্দ্রসদন প্রতীক্ষা ছিনিয়ে নিয়েছে কক্ষচ্যুত উপগ্রহ আপাতত কে সবচেয়ে বড় শ্রেণিশত্রু সেই নিয়ে একটা র‌্যাপিড-ফায়ার হতে পারে অথবা ঘন্টাখানেক তুমুল বৃষ্টি শনিবারের বারবেলা নয়, রবিবারের মধ্যরাতও নয়: পুরকিবাজির কোনও সময় হয় না। অন ইজ অন তারচেয়ে বুকে রবীন্দ্রনাথ …

আরও পড়ুন »

লাহোর-দিল্লি সমঝোতা এক্সপ্রেস বন্ধ করল পাকিস্তান

ওয়েব ডেস্কঃ ভারত-পাক দ্বিপাক্ষিক সম্পর্কের অবনতির জেরে সমঝোতা এক্সপ্রেস বন্ধ করল পাকিস্তান। বৃহস্পতিবার পাকিস্তানের সংবাদ মাধ্যম সূত্রে বলা হয়েছে, ভারতের সঙ্গে সম্পূর্ণভাবে দ্বিপাক্ষিক সম্পর্ক বিচ্ছিন্ন করতে চায় পাকিস্তান। তাই দু’দেশের মধ্যে চলা দিল্লি-লাহোর সমঝোতা এক্সপ্রেস বন্ধ করল ইসলামাবাদ।   সীমান্তের কাঁটাতার পেরিয়ে প্রতি সোমবার ও বৃহস্পতিবার লাহোর থেকে দিল্লির উদ্দেশ্যে …

আরও পড়ুন »

নাশকতা এড়াতে দেশের ১৯টি বিমানবন্দরে জারি সতর্কতা

নিজস্ব সংবাদদাতা: স্বাধীনতা দিবসের প্রাক্কালে কেন্দ্রীয় সরকার দেশের ১৯ টি বিমানবন্দরকে (দিল্লি, মুম্বাই, হায়দ্রাবাদ, বেঙ্গালুরু, ইম্ফল, চেন্নাই, কলকাতা, অমৃতসর, তিরুবন্তপুরম, রায়পুর, জয়পুর, লখনৌ, শ্রীনগর, পাটনা, গোহাটি, ভোপাল, ভুবনেশ্বর, দেরাদুন, আমেদাবাদ) সতর্ক বার্তা দেন। বিমানবন্দর সূত্রে খবর, কাশ্মীর থেকে ৩৭০ ধারা বিলোপ এবং পাকিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক অবনতির কারণে এই সময় …

আরও পড়ুন »

জাতীয় দলে অবিচারের শিকার নারায়ণ

প্রসেনজিৎ মাহাতো:   বছর খানেক আগেও ভারতীয় ফুটবল দলের সাইডব্যাক পজিশনে ভরসার অপর নাম ছিলেন। কিন্তু এখন তিনি কল্যাণীতে স্থানীয় মাঠে দিনরাত ঘাম ঝরাচ্ছেন। সেইসঙ্গে প্রতিজ্ঞাবদ্ধ—যে করেই হোক আবার জাতীয় দলে ঢুকতেই হবে। সুনীল ছেত্রীদের দলে কেন ব্রাত্য? উত্তর নেই নারায়ণের কাছেও।   সেই নারায়ণকে ইগর স্টিম্যাক দল থেকে কি পুরোপুরি …

আরও পড়ুন »

রিজেন্ট পার্ক এলাকায় নাবালিকাকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার এক বয়স্ক

নিজস্ব সংবাদদাতা:   ১২ বছরের এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। জানা গিয়েছে, ৬৯ বছর বয়সী দীপক বিশ্বাস নামে এক বয়স্ক লোকের ভাড়া থাকতেন ওই নির্যাতিতার পরিবার। পরিবারের অভিযোগ, গত ছ’মাস ধরে বেশ কয়েকবার ওই নাবালিকাকে ধর্ষণ করেছেন অভিযুক্ত ব্যক্তি। এদিন এই ঘটনা জানাজানি হতেই ওই ব্যক্তির বিরুদ্ধে …

আরও পড়ুন »

সল্টলেকে ৫০ লক্ষ টাকার মাদকসহ গ্রেফতার ২

নিজস্ব সংবাদদাতা:   বিপুল পরিমাণ মাদক বা যাবা ট্যাবলেট সহ দু’জনকে গ্রেফতার করল কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স। বুধবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে, সল্টলেক স্টেডিয়ামের কাছ থেকে প্রায় ১০ কেজি মাদক সহ দুই ব্যক্তিকে গ্রেফতার করে কলকাতা পুলিশের একটিএফ বাহিনী। মহিবুর রহমান (২৩) ও আসাবুর হোসেন (৩১) নামে ধৃত …

আরও পড়ুন »