Breaking News
Home / TRENDING / জাতীয় দলে অবিচারের শিকার নারায়ণ

জাতীয় দলে অবিচারের শিকার নারায়ণ

প্রসেনজিৎ মাহাতো:

 

বছর খানেক আগেও ভারতীয় ফুটবল দলের সাইডব্যাক পজিশনে ভরসার অপর নাম ছিলেন। কিন্তু এখন তিনি কল্যাণীতে স্থানীয় মাঠে দিনরাত ঘাম ঝরাচ্ছেন। সেইসঙ্গে প্রতিজ্ঞাবদ্ধ—যে করেই হোক আবার জাতীয় দলে ঢুকতেই হবে। সুনীল ছেত্রীদের দলে কেন ব্রাত্য? উত্তর নেই নারায়ণের কাছেও।

 

সেই নারায়ণকে ইগর স্টিম্যাক দল থেকে কি পুরোপুরি ছেঁটে ফেললেন? সোমবার প্রাক বিশ্বকাপের ৩৪ জনের সম্ভাব্য দল ঘোষণা করেছেন স্টিম্যাক। সেখানে নারায়ণের নাম না থাকায় বিস্মিত ফুটবল মহল। তিনি বাদ কেন? এই প্রশ্ন নিয়েই তোলপাড় ভারতীয় ফুটবল সার্কিট। তারা প্রশ্ন তুলছেন, বাঙালি বলেই কি বাদ নারায়ণ? এর আগে ভারতের প্রাক্তন ১ নম্বর গোলকিপার সুব্রত পালের সঙ্গেও একই অন্যায় করা হয়েছিল। নিঃশব্দে ছেঁটে ফেলা হয়েছিল সুব্রতকে। কমতে কমতে জাতীয় দলে বাঙালি ফুটবলারের সংখ্যা এখন ৩–৪জন। কিন্তু, ২৬ বছরের নারায়ণের দলে না থাকা নিয়ে কেউ কোনও কারণ খুঁজে পাচ্ছেন না। প্রাক্তন জাতীয় দলের তারকা দীপক মণ্ডলের কথায়, ‘৩৪জনের দলে থাকার ও যোগ্য। দক্ষতা রয়েছে জাতীয় দলে খেলার।

 

লাজুক স্বভাবের দিল্লি ডায়নামোসের ফুটবলার বরাবরই এ সব নিয়ে কথা বলতে পছন্দ করেন না। শুধু বলেন, ‘কোচেরা যা মনে করেছে, তাই করেছেন। এখানে আমি কী আর বলব। আমার কাজ ফুটবল খেলা। সেরাটা দেওয়া। সেটাই করে যাব। এটুকু জানি, পারফর্ম করতে পারলে নিশ্চয়ই আবার ডাক পাব। এখন অফ সিজন। তবু প্র্যাকটিসে খামতি রাখছি না।’

 

আইএসএলের সঞ্চালক খুরি ইরাণীর সঙ্গে বিয়ের পর জাতীয় দলের দরজা খুলে যেতে পারে আদিল খানের জন্য। আর বঞ্চনার শিকার হবেন বাঙালি নারায়ণ দাসরা! স্টিম্যাকের কোচিংকালে কিংস কাপের ক্যাম্পে সুযোগ পেয়েছিলেন। তারপর ক্যাম্প থেকে বাদ পড়ার পর আর সুযোগ পাননি ইন্টারকন্টিনেন্টাল কাপে, প্রাক্–বিশ্বকাপের দলেও। এত সহজে হাল ছেড়ে দেওয়ার বান্দা নারায়ণ নন। নিঃশব্দে জাতীয় দলের ফেরার লড়াই চালিয়ে যাচ্ছেন। বিশ্বাস, লড়াইয়ে একদিন না একদিন আবার খুলবে জাতীয় দলের দরজা।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *