Breaking News
Home / TRENDING / ‘ভগবান করুক, এমন প্রতিবেশী যেন কারও না হয়’, পাকিস্তান সম্পর্কে কটাক্ষ রাজনাথের

‘ভগবান করুক, এমন প্রতিবেশী যেন কারও না হয়’, পাকিস্তান সম্পর্কে কটাক্ষ রাজনাথের

ওয়েব ডেস্ক:

‘দুষ্টু গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো’র প্রবাদ মনে করিয়ে দিলেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংহ। পাকিস্তান সম্পর্কে রাজনাথের উক্তি, ভগবান করুক, এমন প্রতিবেশী যেন কারও না হয়।

প্রসঙ্গত, কাশ্মীর থেকে ৩৭০ ধারা তুলে নেওয়ার পর থেকেই একাধিক ইন্ধনমূলক আচরণ করেছে পাকিস্তান। এমনকী স্বয়ং পাক প্রধানমন্ত্রী ইমরান খান নিজের দেশের সংসদে দাঁড়িয়ে উস্কানিমূলক বিবৃতি দেন। হুঁশিয়ারি দিয়ে বলেন, ফের পুলওয়ামার মতো ঘটনা ঘটতে পারে। এ দিন পাল্টা রাজনাথ সিংহ’র কটাক্ষ, “আপনি বন্ধু পাল্টাতে পারেন। প্রতিবেশী বাছার ক্ষমতা আপনার হাতে নেই। ভগবান করুক, এমন প্রতিবেশী যেন কারও না হয়।”

প্রসঙ্গত, জম্মু-কাশ্মীর থেকে ৩৭০ ধারা তুলে নিতেই পাকিস্তান কার্যত কূটনৈতিক সম্পর্ক ছেদ করেছে ভারতের সঙ্গে। দ্বিপাক্ষিক বাণিজ্য স্থগিত করেছে ইসলামাবাদ। পাকিস্তানে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূতকে দেশ ছাড়তে নির্দেশ দেওয়া হয়েছে। পাকিস্তানের আকাশপথ আংশিক বন্ধ করে দেওয়া হয়েছে। আজ সমঝোতা এক্সপ্রেস বন্ধের কথাও ঘোষণা করে পাক প্রশাসন। লাহোরে গাড়িটিকে আটকে দেওয়া হয়।

যদিও এইসব সিদ্ধান্তে পাকিস্তানই ক্ষতিগ্রস্ত হবে বলে জানাচ্ছেন আন্তর্জতিক বিশেষজ্ঞরা।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *