Breaking News
Home / TRENDING / ১০-১১ আগষ্ট চিন্তন বৈঠক বিজেপির, আরও ১০ দিন বাড়ছে সদস্যতা অভিযান

১০-১১ আগষ্ট চিন্তন বৈঠক বিজেপির, আরও ১০ দিন বাড়ছে সদস্যতা অভিযান

জয় ঘোষ

২০২১ এর বিধানসভা নির্বাচনই পাখির চোখ। তাই ঘর গোছাতে মাঠে নেমে পড়ল বিজেপি। ১০ ও ১১ আগষ্ট  দূর্গাপুরে অনুষ্ঠিত হচ্ছে বিজেপির দুই দিনের বিশেষ চিন্তন বৈঠক। বৃহস্পতিবার রাজ্য দপ্তরে এই বৈঠকের কথা জানান বিজেপির সাধারণ সম্পাদক সায়ন্তন বসু। মূলত, রাজ্যের ৪২টি লোকসভা কেন্দ্রেই  বিজেপির সদস্যপদ অভিযান নিয়ে এই বৈঠকে বিস্তারিত আলোচনা হবে। কোন কোন জেলায় বিজেপির সদস্য সব থেকে বেশি ? কোন কোন জেলায় সদস্য কম। তা নিয়েও আলোচনা হবে। আগামী দিনে বিজেপি কী কী বড় কর্মসূচি গ্রহন করবে। তা নিয়েও বিস্তারিত ভাবে রাজ্য কমিটির সদস্যদের সঙ্গে আলোচনা করবেন বিজেপি শীর্ষ নেতৃত্ব। বিজেপির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সাংগঠন  কৈলাস বিজয়বর্গী, বিজেপির সাধারণ সম্পাদক সাংগঠন শিবপ্রকাশ ও কেন্দ্রীয় নেতা অরবিন্দ মেনন মূলত রাজ্যের নেতৃত্বের সঙ্গে রিপোর্ট নেবেন।

সাংগঠনিক কাজে গতি আনতে একাধিক পদক্ষেপও নেওয়া হবে এই বৈঠকে। রাজ্যের সাংগঠনিক পদে বেশ কিছু পরিবর্তনও করা হতে পারে। সেই বিষয়ে বিস্তারিত আলোচনূ হবে।‌ এই বৈঠকে বিজেপির সমস্ত রাজ্য কমিটির সদস্যরা উপস্থিত থাকবেন। বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, বিজেপির নির্বাচন কমিটির আহ্বায়ক মুকুল রায়, বিজেপির কেন্দ্রীয় সম্পাদক রাহুল সিনহাও সহ বিজেপির ১৮ জন সাংসদকেও এই বৈঠকে উপস্থিত থাকতে বলা হয়েছে।

অন্যদিকে, বিজেপির সদস্যতা অভিযান কর্মসূচি ১১ আগষ্ট শেষ দিন হলেও। এই কর্মসূচি আরও ১০ দিন বাড়ানো হচ্ছে বলে জানান বিজেপির সাধারণ সম্পাদক সায়ন্তন বসু।  তিনি বলেন, কাশ্মীর ইস্যুর পর বিজেপির সদস্যতা অভিযানে অনেক গতি এসেছে। মাত্র ১৩ দিনে ৩০ লক্ষ নতুন সদস্যাপদ নিয়েছে বলেও তিনি দাবি করেন।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *