Breaking News
Home / TRENDING / আজ রাত ৮টায় অল ইন্ডিয়া রেডিওয় জাতির উদ্দেশে ভাষণ প্রধানমন্ত্রীর

আজ রাত ৮টায় অল ইন্ডিয়া রেডিওয় জাতির উদ্দেশে ভাষণ প্রধানমন্ত্রীর

ওয়েব ডেস্ক:

সময় বদলে আজ রাত ৮টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সরাসরি অল ইন্ডিয়া রেডিওতে নিজের বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী।

প্রসঙ্গত, জম্মু ও কাশ্মীরে ৩৭০ ধারা রদের পর থেকে একদিকে উত্তপ্ত দেশের রাজনৈতিক মহল। অন্যদিকে ভারতের ঐতিহাসিক সিদ্ধান্তের পর পাকিস্তানের একের পর ইন্ধনমূলক পদক্ষেপ। বিশেষজ্ঞদের অনুমান উদ্ভুত পরিস্থিতির উপর নজর রেখেই বৃহস্পতিবার জাতির উদ্দেশে ভাষণ দেবেন মোদী। উল্লেখ্য, ৩৭০ বিলোপের পাশাপাশি জম্মু-কাশ্মীরকে ভেঙে দুটি কেন্দ্রশাসিত অঞ্চল করা হয়েছে। ইত্যাদি বিষয়েও প্রধানমন্ত্রী ব্যাখ্যা দেবেন বলে মনে করা হচ্ছে।

এদিকে জম্মু-কাশ্মীর থেকে ৩৭০ ধারা তুলে নিতেই পাকিস্তান কার্যত কূটনৈতিক সম্পর্ক ছেদ করেছে ভারতের সঙ্গে। দ্বিপাক্ষিক বাণিজ্য স্থগিত করেছে ইসলামাবাদ। পাকিস্তানে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূতকে দেশ ছাড়তে নির্দেশ দেওয়া হয়েছে। পাকিস্তানের আকাশপথ আংশিক বন্ধ করে দেওয়া হয়েছে। আজ সমঝোতা এক্সপ্রেস বন্ধের কথাও ঘোষণা করে পাক প্রশাসন। লাহোরে গাড়িটিকে আটকে দেওয়া হয়।

যদিও এইসব সিদ্ধান্তে পাকিস্তানই ক্ষতিগ্রস্ত হবে বলে জানাচ্ছেন আন্তর্জতিক বিশেষজ্ঞরা।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *